হাই রিটার্ন স্টকভারতের শেয়ারের বাজারের হাল কিছুদিন খারাপ। আর শুধু ভারত কেন, যুদ্ধ পরিস্থিতিতে সারা পৃথিবীর স্টক মার্কেট হুড়মুড়িয়ে পড়ছে। যদিও এই সময়ও কিছু শেয়ার ভাল রিটার্ন দিতে পারে। এই সব স্টকে ৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মেলার সম্ভাবনা রয়েছে। একটি ব্রোকারেজ ফার্মও এই সব স্টক কেনার পরামর্শ দিয়েছে।
কী বলছে ব্রোকারেজ ফার্ম?
শেয়ারবাজারের কোন কোন স্টক মালামাল করতে পারে, সেই আভাস দেয় কিছু ব্রোকারেজ ফার্ম। আর এমনই একটি ব্রোকারেজ ফার্ম ৩টি শেয়ার কেনার কথা বলেছে। এই সব স্টকে আপনি ৮৫ শতাংশ পর্যন্ত লাভ মিলতে পারে বলে তাদের দাবি।
ব্রোকারেজ ফার্ম জেএম ফিনান্সিয়াল সিকিউরিটির মতে, এই সময় বাজার নীচের দিকে রয়েছে। এরপর হু হু করে উঠবে মার্কেট। এমন পরিস্থিতিতে কিছু স্টকে ২৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত লাভ মিলবে পারে।
তাই আর দেরি না করে এমনই ৩টি শেয়ার সম্পর্কে জেনে নিন। তারপর নিজে রিসার্চ করেই কিনুন।
পলিক্যাব ইন্ডিয়া
জেএম ফিনান্সিয়াল, এই স্টকটি কেনার পরামর্শ দিয়েছে সংস্থা। এই শেয়ারের টার্গেট হল ৯০০ টাকা। আর টার্গেটটি এখনকার অবস্থা থেকে প্রায় ২৫.১ শতাংশ বেশি।
যদিও মার্চে এই স্টকের পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। তার পিছনে ছিল ভূ-রাজনৈতিক সমস্যা। যদিও এই স্টকেই আগামিদিনে দ্রুততা দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তিলকনগর ইন্ড্রাস্ট্রি
এই লিস্টের দ্বিতীয় শেয়ার হল তিলকনগর ইন্ড্রাস্ট্রি। জেএম ফিন্যান্স এই স্টক কেনার পরামর্শ দিয়েছে। তাদের পক্ষ থেকে এর টার্গেট দেওয়া হয়েছে ৫৫০ টাকা। বর্তমান পরিস্থিতি থেকে এই বৃদ্ধিটা প্রায় ২৪.৭ শতাংশ।
মাথায় রাখতে হবে, এই সংস্থা ইতিমধ্যেই পারনড রিকার্ডের থেকে ইমপেরিয়াল ব্লু ব্র্যান্ডটা কিনে নিয়েছে। তাই এই শেয়ারটিও বাড়তে বলে মনে করছে ব্রোকারেজ ফার্ম।
ইটারনার
জেএম ফিনান্স সবথেকে বেশি প্রোজেক্টেড প্রফিট দিয়েছে ইটারনালের শেয়ারের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে ৮৫.২ শতাংশ প্রফিট হতে পারে। এর টার্গেট প্রাইস হল ৪০০।
মাথায় রাখতে হবে, বর্তমানে এই স্টকটি নিজের হাই থেকে ৪০ শতাংশ পর্যন্ত নীচে রয়েছে। কিন্তু সেটা বাড়ার সম্ভাবনা প্রবল।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।