গরমের ছুটিতে আরও ৪টি স্পেশাল ট্রেন, কলকাতা থেকে ক'টি? টাইম টেবিল

গ্রীষ্মের ছুটিতে ট্রেনে বাড়তি ভিড় সামাল দিতে আরও চারটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তর-পূর্ব রেলওয়ে তাদের অধীনস্থ এলাকায় দুই জোড়া, অর্থাৎ মোট ৪টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
গরমের ছুটিতে আরও ৪টি স্পেশাল ট্রেন, কলকাতা থেকে ক'টি? টাইম টেবিল
হাইলাইটস
  • গ্রীষ্মের ছুটিতে ট্রেনে বাড়তি ভিড় সামাল দিতে আরও চারটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল।
  • যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তর-পূর্ব রেলওয়ে তাদের অধীনস্থ এলাকায় দুই জোড়া, অর্থাৎ মোট ৪টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

গ্রীষ্মের ছুটিতে ট্রেনে বাড়তি ভিড় সামাল দিতে আরও চারটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তর-পূর্ব রেলওয়ে তাদের অধীনস্থ এলাকায় দুই জোড়া, অর্থাৎ মোট ৪টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর-পূর্ব রেলওয়ের গোরখপুর শাখার সিপিআরও সুমিত কুমার জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলি মূলত উত্তরপ্রদেশ ও বিহারের যাত্রীদের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

গোমতী নগর-কলকাতা সামার স্পেশাল
ট্রেন নম্বর ০৫০৬৪/০৫০৬৩ গোমতী নগর-কলকাতা-গোমতী নগর সামার স্পেশাল ২২ ও ২৯ এপ্রিল গোমতী নগর থেকে এবং ২৩ ও ৩০ এপ্রিল কলকাতা থেকে মোট দু’টি ট্রিপে চলবে।

গোমতী নগর থেকে ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন গোন্ডা, বস্তি, গোরখপুর, কাপ্তানগঞ্জ, তমকুহি রোড, থাওয়ে, হাজিপুর, বারাউনি, ঝাঝা, জাসিডিহ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল ও নৈহাটি হয়ে পরদিন দুপুর ১টা ১০ মিনিটে কলকাতায় পৌঁছবে।

ফিরতি পথে কলকাতা থেকে ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে একই রুট ধরে গোমতী নগরে পৌঁছবে।
এই ট্রেনে মোট ১৯টি কোচ থাকবে-৮টি জেনারেল সেকেন্ড ক্লাস, ৭টি স্লিপার, ২টি এসি থ্রি-টিয়ার এবং ২টি এসএলআরডি কোচ।
উধনা-জয়নগর আনরিজার্ভড সামার স্পেশাল

ট্রেন নম্বর ০৯০৯১/০৯০৯২ উধনা-জয়নগর-উধনা গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ২২ এপ্রিল থেকে চালু হচ্ছে। এটি সম্পূর্ণ অসংরক্ষিত (আনরিজার্ভড) ট্রেন।

উধনা থেকে ট্রেনটি সায়ান, ভরুচ, ভাদোদরা, গোধরা, রতলাম, কোটা, আগ্রা ফোর্ট, কানপুর, গোরখপুর, রক্সৌল হয়ে জয়নগরে পৌঁছবে।

ফিরতি পথে জয়নগর থেকে বিকেল ৫টায় ছেড়ে একই রুট ধরে উধনায় পৌঁছবে।
এই ট্রেনে মোট ২০টি কোচ থাকবে, যার মধ্যে ১৮টি জেনারেল/স্লিপার এবং ২টি এসএলআরডি কোচ। সবকটি কোচই অসংরক্ষিত শ্রেণীর।

যাত্রীদের জন্য স্বস্তি
রেলের এই উদ্যোগে গ্রীষ্মের ছুটিতে বাড়তি ভিড়ের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য এই ট্রেনগুলি বড় স্বস্তি এনে দেবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement