FD Calculator Online: সরকারি ব্যাঙ্কে ৪৪৪ দিনের FD-তে ঠিক কত টাকা সুদ পাবেন? রইল সহজ হিসেব

সরকারি ব্যাঙ্কে 444 দিনের ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রাখলে কেমন রিটার্ন পাবেন? ২০ থেকে ১ লক্ষ টাকার বিনিয়োগে কত টাকা হাতে সুদ পাবেন, সেই হিসেব দেওয়া হল। বর্তমানে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের স্পেশাল FD-তে ৬.৪৫% থেকে ৬.৭৫% পর্যন্ত সুদ।

Advertisement
সরকারি ব্যাঙ্কে ৪৪৪ দিনের FD-তে ঠিক কত টাকা সুদ পাবেন? রইল সহজ হিসেববর্তমানে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের স্পেশাল FD-তে ৬.৪৫% থেকে ৬.৭৫% পর্যন্ত সুদ।
হাইলাইটস
  • 444 দিনের ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রাখলে কেমন রিটার্ন পাবেন?
  • মেয়াদ শেষে হাতে পাওয়া টাকার অঙ্কে কিছুটা ফারাক হতে পারে।
  • ২০,০০০ টাকা, ৫০,০০০ টাকা বা ১ লক্ষ টাকা বিনিয়োগে ব্যাঙ্ক অনুযায়ী আলাদা আলাদা রিটার্ন পাবেন।

444 Day FD Rates: সরকারি ব্যাঙ্কে 444 দিনের ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রাখলে কেমন রিটার্ন পাবেন? ২০ থেকে ১ লক্ষ টাকার বিনিয়োগে কত টাকা হাতে সুদ পাবেন, সেই হিসেব দেওয়া হল। বর্তমানে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের স্পেশাল FD-তে ৬.৪৫% থেকে ৬.৭৫% পর্যন্ত সুদ। একেবারে ছোট অঙ্কের টাকা বিনিয়োগ করলেও ব্যাঙ্কের সুদের হারের পার্থক্যের কারণে মেয়াদ শেষে হাতে পাওয়া টাকার অঙ্কে কিছুটা ফারাক হতে পারে। ফলে অপশনগুলি ঝালিয়ে দেখে নেওয়া যেতেই পারে। কোয়ার্টারলি চক্রবৃদ্ধি হারে হিসেব করলে, ২০,০০০ টাকা, ৫০,০০০ টাকা বা ১ লক্ষ টাকা বিনিয়োগে ব্যাঙ্ক অনুযায়ী আলাদা আলাদা রিটার্ন পাবেন।

সবচেয়ে বেশি সুদ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৪৪ দিনের FD-তে সবচেয়ে বেশি, ৬.৭৫% সুদ দিচ্ছে।

২০,০০০ টাকা বিনিয়োগ করলে আনুমানিক ১,৬৯৭ টাকা সুদ পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে মেয়াদ শেষে মোট টাকা দাঁড়াবে প্রায় ২১,৬৯৭ টাকা।

৫০,০০০ টাকা জমা রাখলে আনুমানিক সুদ হবে ৪,২৪২ টাকা। অর্থাৎ ম্যাচিওরিটির সময় পাওয়া যেতে পারে প্রায় ৫৪,২৪২ টাকা।

অন্য দিকে, ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আনুমানিক ৮,৪৮৩ টাকা সুদ মিলতে পারে। সে ক্ষেত্রে মেয়াদ শেষে মোট টাকা হবে প্রায় ১.০৮ লক্ষ টাকা।

PNB এবং Indian Overseas Bank-এ সুদ ৬.৬০%
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB); দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই ৪৪৪ দিনের FD-তে সাধারণ নাগরিকদের জন্য ৬.৬০% সুদ দিচ্ছে।

এই হারে ২০,০০০ টাকা বিনিয়োগ করলে আনুমানিক ১,৬৫৮ টাকা সুদ পাওয়া যাবে। ম্যাচিওরিটির পর মোট টাকা দাঁড়াবে প্রায় ২১,৬৫৮ টাকা।

৫০,০০০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পাওয়া যেতে পারে প্রায় ৫৪,১৪৪ টাকা। আর ১ লক্ষ টাকা জমা রাখলে মোট টাকা হতে পারে প্রায় ১.০৮ লক্ষ টাকা। এই ক্ষেত্রে আনুমানিক সুদ হবে ৮,২৮৯ টাকা।

Advertisement

PNB-র ক্ষেত্রে এই সুদের হার ১ জুন, ২০২৬ থেকে কার্যকর। IOB-র ক্ষেত্রে সংশ্লিষ্ট সুদের হার ১৫ মে, ২০২৬ থেকে কার্যকর।

Canara Bank-এ সুদ ৬.৫০%
Canara Bank-এর ৪৪৪ দিনের FD-তে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫০%। এই হার ১৭ মার্চ, ২০২৬ থেকে লাগু হয়েছে।

২০,০০০ টাকা রাখলে আনুমানিক ১,৬৩২ টাকা সুদ পাওয়া যেতে পারে। ফলে ম্যাচিওরিটির সময় মোট টাকা দাঁড়াবে প্রায় ২১,৬৩২ টাকা।

৫০,০০০ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে পাওয়া যেতে পারে প্রায় ৫৪,০৮০ টাকা। আর ১ লক্ষ টাকা জমা রাখলে মোট টাকা দাঁড়াতে পারে প্রায় ১.০৮ লক্ষ টাকা।

৪৪৪ দিনের FD-তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার
SBI এবং Bank of Baroda-তে ৬.৪৫%
State Bank of India (SBI) এবং Bank of Baroda (BoB); দুই ব্যাঙ্কই ৪৪৪ দিনের বিশেষ FD-তে ৬.৪৫% সুদ দিচ্ছে।

SBI-র এই বিশেষ FD Amrit Vrishti প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে। অন্য দিকে, Bank of Baroda-র ৪৪৪ দিনের আমানত রয়েছে BoB Square Drive Deposit Scheme-এর আওতায়।

৬.৪৫% সুদের হারে ২০,০০০ টাকা বিনিয়োগ করলে আনুমানিক ১,৬১৯ টাকা সুদ পাওয়া যেতে পারে। অর্থাৎ ম্যাচিওরিটির সময় মোট টাকা হবে প্রায় ২১,৬১৯ টাকা।

৫০,০০০ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে পাওয়া যেতে পারে প্রায় ৫৪,০৪৭ টাকা। আর ১ লক্ষ টাকা জমা রাখলে তা বেড়ে হতে পারে প্রায় ১.০৮ লক্ষ টাকা।

তবে মনে রাখতে হবে, ব্যাঙ্কের হিসাবের পদ্ধতি এবং প্রযোজ্য চক্রবৃদ্ধি নিয়মের কারণে প্রকৃত ম্যাচিওরিটি অঙ্কে সামান্য হেরফের হতে পারে। উপরে দেওয়া সুদের হারগুলি সাধারণ নাগরিকদের জন্য। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার আলাদা হতে পারে।

৪৪৪ দিনের FD-তে সুদের হার  

ব্যাঙ্ক ৪৪৪ দিনের FD-তে সুদের হার স্কিম / FD
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৭৫% ৪৪৪ দিনের FD
PNB ৬.৬০% ৪৪৪ দিনের FD
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৬.৬০% ৪৪৪ দিনের FD
কানাড়া ব্যাঙ্ক ৬.৫০% ৪৪৪ দিনের FD
SBI ৬.৪৫% অমৃত বৃষ্টি
ব্যাঙ্ক অফ বরোদা ৬.৪৫% BoB স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম

৪৪৪ দিনে ২০,০০০, ৫০,০০০ ও ১ লক্ষ টাকা বেড়ে কত হবে?
উপরের হিসাবগুলি ৪৪৪ দিনের মেয়াদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে করা হয়েছে। প্রতিটি ব্যাঙ্কের প্রযোজ্য সুদের হার ধরে সুদ এবং ম্যাচিওরিটির আনুমানিক অঙ্ক দেখানো হয়েছে।

ব্যাঙ্ক / সুদের হার বিনিয়োগ সুদ(approx) ম্যাচিওরিটি অ্যামাউন্ট
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৬.৭৫% ২০,০০০ টাকা ১,৬৯৭ টাকা ২১,৬৯৭ টাকা
  ৫০,০০০ টাকা ৪,২৪২ টাকা ৫৪,২৪২ টাকা
  ১,০০,০০০ টাকা ৮,৪৮৩ টাকা ১,০৮,৪৮৩ টাকা
PNB / IOB – ৬.৬০% ২০,০০০ টাকা ১,৬৫৮ টাকা ২১,৬৫৮ টাকা
  ৫০,০০০ টাকা ৪,১৪৪ টাকা ৫৪,১৪৪ টাকা
  ১,০০,০০০ টাকা ৮,২৮৯ টাকা ১,০৮,২৮৯ টাকা
কানাড়া ব্যাঙ্ক – ৬.৫০% ২০,০০০ টাকা ১,৬৩২ টাকা ২১,৬৩২ টাকা
  ৫০,০০০ টাকা ৪,০৮০ টাকা ৫৪,০৮০ টাকা
  ১,০০,০০০ টাকা ৮,১৫৯ টাকা ১,০৮,১৫৯ টাকা
SBI / BoB – ৬.৪৫% ২০,০০০ টাকা ১,৬১৯ টাকা ২১,৬১৯ টাকা
  ৫০,০০০ টাকা ৪,০৪৭ টাকা ৫৪,০৪৭ টাকা
  ১,০০,০০০ টাকা ৮,০৯৪ টাকা ১,০৮,০৯৪ টাকা

তবে বাস্তবে ব্যাঙ্কের নিজস্ব হিসাবের নিয়ম অনুযায়ী চূড়ান্ত সুদ ও ম্যাচিওরিটির অঙ্কে সামান্য পার্থক্য হতে পারে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement