444-Day FD Rates 2026: ৪৪৪ দিনের FD-তে বেশি সুদ! SBI, PNB না ইন্ডিয়ান ব্যাঙ্ক; কোথায় বেশি রিটার্ন?

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৪৪৪ দিনের স্পেশাল FD স্কিমে ৬.৪৫% থেকে ৬.৬০% পর্যন্ত পাবেন। প্রবীণদের জন্য রেট ৭.৪০% পর্যন্ত। ১ লক্ষ টাকায় ম্যাচিউরিটিতে পাবেন প্রায় ১.০৮ লক্ষ টাকা।

Advertisement
৪৪৪ দিনের FD-তে বেশি সুদ! SBI, PNB না ইন্ডিয়ান ব্যাঙ্ক; কোথায় বেশি রিটার্ন?১ লক্ষ টাকায় ম্যাচিউরিটিতে পাবেন প্রায় ১.০৮ লক্ষ টাকা।
হাইলাইটস
  • একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের বিশেষ মেয়াদের FD স্কিম চালু করেছে।
  • এক বছরের FD-র তুলনায় এই স্কিমগুলিতে বেশি সুদ দেওয়া হচ্ছে।
  • ৪৪৪ দিনের স্পেশাল FD স্কিম নিয়ে এসেছে বিভিন্ন ব্যাঙ্ক।

Fixed Deposit বা FD এখনও বেশ জনপ্রিয়। শেয়ার বাজারের ওঠানামার ঝুঁকি নেই। নিশ্চিত রিটার্ন। নতুন আমানত টানতে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের বিশেষ মেয়াদের FD স্কিম চালু করেছে। এক বছরের FD-র তুলনায় এই স্কিমগুলিতে বেশি সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কিং মহলের মতে, দীর্ঘমেয়াদি নয় আবার খুব স্বল্পমেয়াদিও নয়; এমন টেনিওর মাথায় রেখেই এই ৪৪৪ দিনের স্পেশাল FD স্কিম নিয়ে এসেছে বিভিন্ন ব্যাঙ্ক। ফলে সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি তুলনামূলক বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।

কোন ব্যাঙ্ক কত সুদ?
বর্তমানে ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ক্যানারা ব্যাঙ্ক ৪৪৪ দিনের বিশেষ FD স্কিম অফার করছে।

ইন্ডিয়ান ব্যাঙ্কের IND Secure FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৬০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৩৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।

PNB-র ৪৪৪ দিনের বিশেষ FD-তেও সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৬০ শতাংশ। প্রবীণদের জন্য ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

অন্য দিকে, ব্যাঙ্ক অফ বরোদার bob Square Drive Deposit স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য সুদ ৬.৪৫ শতাংশ। প্রবীণদের জন্য ৬.৯৫ শতাংশ এবং ৮০ বছরের বেশি বয়সিদের জন্য ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা রয়েছে। নন-কলেবল ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত সুদও পাওয়া যেতে পারে।

SBI-র জনপ্রিয় Amrit Vrishti FD স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ, প্রবীণদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

ক্যানারা ব্যাঙ্কও ৪৪৪ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে। নির্দিষ্ট নন-কলেবল আমানতের ক্ষেত্রে সুদের হার আরও বেশি হতে পারে।

১ লক্ষ টাকা রাখলে কত পাবেন?
বর্তমান সুদের হার অপরিবর্তিত থাকলে ৪৪৪ দিনের জন্য ১ লক্ষ টাকা FD করলে ম্যাচিউরিটির সময় প্রায় ১.০৮ লক্ষ টাকার বেশি পাওয়া যেতে পারে।

Advertisement

ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং PNB-র মতো ব্যাঙ্কগুলিতে ৬.৬০ শতাংশ সুদের হারে এই রিটার্ন মিলতে পারে। SBI-র Amrit Vrishti স্কিমেও প্রায় একই রকম ম্যাচিউরিটি ভ্যালু পাওয়া সম্ভব।

তবে প্রকৃত রিটার্ন নির্ভর করবে সুদ গণনার পদ্ধতি, চক্রবৃদ্ধি সুদের হিসাব এবং TDS কাটার উপর।

SBI না ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোনটি বেশি লাভজনক?
শুধু সুদের হার বিচার করলে বর্তমানে ইন্ডিয়ান ব্যাঙ্কের IND Secure FD এবং PNB-র ৪৪৪ দিনের বিশেষ FD স্কিম এগিয়ে রয়েছে। কারণ এই দুই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে।

তবে SBI দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ায় অনেক গ্রাহক নিরাপত্তা ও ব্র্যান্ডের উপর ভরসা করে Amrit Vrishti স্কিম বেছে নিতে পারেন।

৪৪৪ দিনের FD-তে বিনিয়োগ করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিশ্চিত রিটার্ন চান, স্বল্প ঝুঁকিতে বিনিয়োগ করতে চান এবং আগামী এক বছরের মধ্যে টাকার প্রয়োজন নেই, তাঁদের জন্য ৪৪৪ দিনের FD একটি ভাল অপশন হতে পারে।

তবে মনে রাখতে হবে, FD-র সুদ করযোগ্য। আয়কর আইনের নির্ধারিত সীমা ছাড়ালে TDS কাটা হতে পারে। ফলে বিনিয়োগের আগে কর সংক্রান্ত বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।

এ ছাড়া বিকল্প নিরাপদ বিনিয়োগ হিসেবে পোস্ট অফিস টাইম ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) কিংবা বিভিন্ন মাসিক আয় প্রকল্প নিয়ে হিসেব করে দেখতে পারেন। 

POST A COMMENT
Advertisement