বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের স্থায়ী আয় কম বা অবসরকালীন সেভিংস করতে চান, তাঁদের জন্য এই ধরনের ৪৪৪ দিনের FD ভাল অপশন হতে পারে। FD interest rates India 2026: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) মানেই নিরাপদ বিনিয়োগ। তবে ফিক্সড ডিপোজিটের মধ্যেও নানা ভাগ রয়েছে। বাজারে এখন বিভিন্ন মেয়াদের FD স্কিম রয়েছে। এগুলিতে সুদের হার সাধারণ FD-র তুলনায় বেশি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ৪৪৪ দিনের স্পেশাল FD স্কিম। সরকারি ব্যাঙ্কগুলির এই স্কিম এখন অনেক বিনিয়োগকারীর প্রথম পছন্দ। সংক্ষেপে বললে, ৪৪৪ দিনের FD-তে সুদের হার তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ মানুষ থেকে প্রবীণ নাগরিক, সবারই সেখানে লাভ বেশি। এই সব স্কিমে সবচেয়ে বড় বেনেফিট হল, নিরাপত্তা। সরকারি ব্যাঙ্ক হওয়ায় টাকা ডোবার ভয় কম। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য সুদের হার ফিক্স থাকে, ফলে বাজার ওঠানামার প্রভাব পড়ে না।
তবে শুধু সুদের হার দেখলেই হবে না। নতুন TDS নিয়মও মাথায় রাখতে হবে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে চালু হয়েছে নতুন Form 121। এটি আগের 15G ও 15H ফর্মের বদলে এসেছে। এই ফর্ম ব্যবহার করে আপনি জানাতে হবে যে আপনার মোট আয় করযোগ্য সীমার নিচে। সেটা করলেই আর সুদের উপর TDS কাটবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের স্থায়ী আয় কম বা অবসরকালীন সেভিংস করতে চান, তাঁদের জন্য এই ধরনের ৪৪৪ দিনের FD ভাল অপশন হতে পারে। তবে বিনিয়োগের আগে নিজের প্রয়োজন ও সময়সীমা বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
SBI FB Rate
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ৪৪৪ দিনের FD স্কিমের নাম ‘Amrit Vrishti’। এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৬.৪৫% হারে সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৬.৯৫%। ফলে অবসরপ্রাপ্তদের জন্য এটি বেশ আকর্ষণীয় অপশন।
Indian Bank FD Rate
ইন্ডিয়ান ব্যাঙ্কের ‘Ind Secure’ স্কিমে ৪৪৪ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদ ৬.৬০%। প্রবীণদের জন্য এই হার ৭.১০% এবং সুপার সিনিয়রদের জন্য ৭.৩৫%। ২০২৬ সালের ৩ মার্চ থেকে এই হার লাগু হয়েছে।
Bank of Baroda FD Rate
ব্যাঙ্ক অফ বরোদাও পিছিয়ে নেই। তাদের ‘BoB Square Drive Deposit Scheme’-এ ৪৪৪ দিনের FD-তে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৬.৪৫% সুদ। প্রবীণদের জন্য ৬.৯৫% এবং সুপার সিনিয়রদের জন্য ৭.০৫% সুদ দেওয়া হচ্ছে। এই হার ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর।
Canara Bank FD Rate
কানারা ব্যাঙ্কও একই পথে হেঁটেছে। তাদের ৪৪৪ দিনের FD-তে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৬.৫০% সুদ। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.০০%। ১৭ মার্চ ২০২৬ থেকে এই হার চালু হয়েছে।
৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার
| ব্যাঙ্কের নাম | স্কিমের নাম | সাধারণ গ্রাহক | সিনিয়র সিটিজেন | সুপার সিনিয়র সিটিজেন | কবে থেকে লাগু |
|---|---|---|---|---|---|
| পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ৪৪৪ দিনের বিশেষ FD | 6.60% | 7.10% | 7.40% | 24-Feb-2026 |
| ব্যাঙ্ক অফ বরোদা | BOB স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম | 6.45% | 6.95% | 7.05% | 5-Jan-2026 |
| ইন্ডিয়ান ব্যাঙ্ক | ইন্ড সিকিউর (৪৪৪ দিন) | 6.45% | 6.95% | 7.20% | 4-Feb-2026 |
| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | অমৃত বৃষ্টি (৪৪৪ দিন) | 6.45% | 6.95% | 7.05% | 15-Dec-2025 |
| ক্যানারা ব্যাঙ্ক | ৪৪৪ দিনের FD স্কিম | 6.45% | 6.95% | — | 5-Jan-2026 |
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।