SIP-এর হিসেবব্যাঙ্কে টাকা ফেলে রাখলে চলবে না। বরং নিয়মিত ইনভেস্ট করতে হবে। সবথেকে ভাল হয়, SIP করে নিলে। তাহলেই নির্দিষ্ট সময় বাদে ভাল পরিমাণ টাকা রিটার্ন পাবেন।
মাথায় রাখবেন, মাসে মাত্র ৫০০০ টাকা করে SIP-তে ইনভেস্ট করলেই হবে। ১০ বছর পর মোটামুটি অনেক টাকা জমে যাবে। আর আজ সেই হিসেবটাই দেওয়া হল নিবন্ধটিতে।
SIP কী?
SIP এর পুরো কথা হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এক্ষেত্রে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। আপনার ইনভেস্ট করা টাকা ওই মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট কিছু স্টকে ইনভেস্ট করে। তার মাধ্যমেই মেলে রিটার্ন।
এক্ষেত্রে মাসে ৫ হাজার টাকা করে ইনভেস্ট করলেও ১০ বছরে দারুণ রিটার্ন পাবেন। আর সেই হিসেবটা রইল নিবন্ধটিতে।
মাসে ৫ হাজার টাকা জমালে ১০ বছর পর কত টাকা রিটার্ন পাবেন?
৫ হাজার টাকার SIP করলে ১০ বছরে আপনি নিজে জমাবেন ৬ লক্ষ টাকা।
এবার ধরা যাক আপনি ১২ শতাংশ হারে রিটার্ন পেলেন। সেক্ষেত্রে ১০ বছরের পর জমে যেতে পারে ১১.৬ লক্ষ টাকা। অর্থাৎ বাড়তি পাবেন ৫.৬ লক্ষ টাকা।
আর যদি ১৫ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে জমে যাবে ১৩.৯ লক্ষ টাকা। এক্ষেত্রে বাড়তি ৭.৯ লক্ষ টাকা পেতে পারেন।
এখানে মাথায় রাখতে হবে, ১২ শতাংশ হারে রিটার্ন অনায়াসে পাওয়া যায়। আর বিশেষ কিছু ক্ষেত্রে ১৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।
কোনটায় রিটার্ন বেশি কম?
সবথেকে বেশি রিটার্ন মেলে স্মলক্যাপ ফান্ডে। তবে এই ফান্ডগুলি খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই সব ফান্ডে বুঝেশুনেই বিনিয়োগ করতে হবে।
একটু সেফ খেলতে চাইলে লার্জক্যাপ ফান্ডে SIP করে নিতে পারেন। এতে ঝুঁকি কিছুটা কম। তবে সবথেকে ভাল হয়, কোনও বিশেষজ্ঞের পরামর্শ মেনে SIP করলে।
এখন মার্কেট ডাউন
এখন মার্কেট ডাউন। অনেকেরই মিউচুয়াল ফান্ডের ভ্যালু পড়ে গিয়েছে। যার ফলে কিছু মানুষ টাকা তুলে নেওয়ার কথা ভাবছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই সময় টাকা তুলে নেবেন না। বরং আরও কিছু টাকা থাকলে ইনভেস্ট করে দিতে পারেন। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন যখন মার্কেট উঠবে, তখন বাম্পার রিটার্ন পাবেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।