Sell Your Flat: অনেক চেষ্টা করেও বাড়ি, ফ্ল্যাট বেচতে পারছেন না? ৫ টিপসেই লাইন লাগবে ক্রেতার

অনেকেই ফ্ল্যাট, বাড়ি বেচে দিতে চান। কিন্তু পারেন না। কারণ, শুধু 'প্রপার্টি ফর সেল' নোটিশ লাগিয়ে কোনও লাভ হবে না। পাবেন না কোনও ক্রেতা। এমন ৫টি নিয়ম বলে দেব, যেগুলি মেনে চললে ফ্ল্যাট, বাড়ির বাইরে ক্রেতার লাইন লেগে যাবে। তাই দ্রুত সেই সব টিপস সম্পর্কে জেনে নিন। 

Advertisement
অনেক চেষ্টা করেও বাড়ি, ফ্ল্যাট বেচতে পারছেন না? ৫ টিপসেই লাইন লাগবে ক্রেতারবাড়ি, ফ্ল্যাট বিক্রি করুন
হাইলাইটস
  • অনেকেই ফ্ল্যাট, বাড়ি বেচে দিতে চান
  • এমন ৫টি নিয়ম বলে দেব, যেগুলি মেনে চললে ফ্ল্যাট, বাড়ির বাইরে ক্রেতার লাইন লেগে যাবে
  • তাই দ্রুত সেই সব টিপস সম্পর্কে জেনে নিন

অনেকেই ফ্ল্যাট, বাড়ি বেচে দিতে চান। কিন্তু পারেন না। কারণ, শুধু 'প্রপার্টি ফর সেল' নোটিশ লাগিয়ে কোনও লাভ হবে না। পাবেন না কোনও ক্রেতা।

তবে এত ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। এমন ৫টি নিয়ম বলে দেব, যেগুলি মেনে চললে ফ্ল্যাট, বাড়ির বাইরে ক্রেতার লাইন লেগে যাবে। তাই দ্রুত সেই সব টিপস সম্পর্কে জেনে নিন। 

১. সঠিক দাম ঠিক করুন
অনেকেই নিজের বাড়ির বা ফ্ল্যাটের দাম বাড়িয়ে রাখেন। বেশি লাভ করার ইচ্ছে থাকে তাদের মনে। যদিও এটিই হল সবথেকে বড় ভুল। বিশেষজ্ঞরা মনে করেন, দাম খুব বাড়িয়ে বললে আদতে কোনও লাভ মিলবে না। ক্রেতারা আসবে না। তাই চেষ্টা করুন সবার আগে নিজের এলাকার প্রপার্টির দাম জানার। সেই মতো দাম ঠিক করুন। 

২. বাড়ি, ঘর পরিষ্কার রাখুন
আপনি একটা জিনিস বিক্রি করতে চান। সেক্ষেত্রে সবার প্রথমে ঘর, বাড়ি পরিষ্কার রাখতে হবে। নোংরা করলে চলবে না। নইলে ক্রেতারা কিনবেন কেন বলুন তো! 

তাই এই ভুল আর করবেন না। নিজের ঘর এবং বাড়ি পরিষ্কার রাখুন। নোংরা ফেলে দিন। তারপরই ক্রেতাদের ডাকুন। দেখবেন খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে আপনার প্রপার্টি। 

৩. ভাল ভিডিও এবং ফটো পোস্ট করুন
আপনি নিজের বাড়ি বা ঘর বিক্রি করতে চান। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সেই প্রপার্টির ভিডিও বা ফটো পোস্ট করতে ভুলবেন না যেন। এই কাজটা করলেই দেখবেন ক্রেতা আগ্রহ দেখাবে আপনার ফ্ল্যাট বা বাড়ি কেনার। তাই এই বিষয়টা মাথায় রাখা জরুরি। 

৪. মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন
এখন আর শুধু ব্রোকারের উপর ভরসা করে বাড়ি, ঘর বিক্রি করতে যাবেন না। বরং চেষ্টা করুন অনলাইনে একাধিক সাইটের সাহায্য নেওয়ার। সেক্ষেত্রে ফেসবুক, হোয়াটস অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন রিয়েল এস্টেট সাইটে গিয়ে পোস্ট করুন। তাহলেই দেখবেন ক্রেতা পাবেন।


৫. প্রপার্টির নথি তৈরি রাখুন
আপনাকে সবার আগে প্রপার্টির নথি রেডি রাখতে হবে। তাই সেল ডিড থেকে শুরু করে ট্যাক্স রেকর্ড, বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য লিগাল ডকুমেন্ট তৈরি রাখুন। আপনার ডকুমেন্ট যত ঠিক ঠাক থাকবে, ততই ক্রেতারা প্রপার্টি কেনার কাজটি সেরে ফেলবে। তাই চিন্তার কিছুই নেই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement