৬টি এয়ারব্যাগ, পেট্রোল-সিএনজি-ইভি একসঙ্গে, TATA-র সবচেয়ে সস্তা গাড়ি লঞ্চ, দাম কত? 

নতুন টিয়াগোতে সবচেয়ে বড় আপগ্রেড হলো নিরাপত্তা। এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে, যা এই সেগমেন্টে গুরুত্বপূর্ণ উন্নতি হিসেবে ধরা হচ্ছে। গাড়ির বডিতে উচ্চ-শক্তিসম্পন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, যা দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রী সুরক্ষা বাড়াবে বলে কোম্পানির দাবি।

Advertisement
৬টি এয়ারব্যাগ, পেট্রোল-সিএনজি-ইভি একসঙ্গে, TATA-র সবচেয়ে সস্তা গাড়ি লঞ্চ, দাম কত? 
হাইলাইটস
  • টাটা মোটরস তাদের জনপ্রিয় হ্যাচব্যাক টিয়াগোর ২০২৬ সংস্করণ বাজারে এনেছে, যা এবার আরও আধুনিক ফিচার, উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং একাধিক পাওয়ারট্রেন অপশনের কারণে বিশেষভাবে নজর কাড়ছে।
  • কোম্পানির দাবি, এই নতুন মডেলটি তার সেগমেন্টে প্রথম গাড়ি, যেখানে পেট্রোল, সিএনজি এবং ইলেকট্রিক, তিন ধরনের পাওয়ারট্রেনই একসঙ্গে পাওয়া যাবে।

টাটা মোটরস তাদের জনপ্রিয় হ্যাচব্যাক টিয়াগোর ২০২৬ সংস্করণ বাজারে এনেছে, যা এবার আরও আধুনিক ফিচার, উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং একাধিক পাওয়ারট্রেন অপশনের কারণে বিশেষভাবে নজর কাড়ছে। কোম্পানির দাবি, এই নতুন মডেলটি তার সেগমেন্টে প্রথম গাড়ি, যেখানে পেট্রোল, সিএনজি এবং ইলেকট্রিক, তিন ধরনের পাওয়ারট্রেনই একসঙ্গে পাওয়া যাবে। বাজেট-ফ্রেন্ডলি হলেও নিরাপত্তা ও প্রযুক্তির দিক থেকে গাড়িটিকে অনেক উন্নত করা হয়েছে বলে জানিয়েছে টাটা।

দাম কত?
নতুন টাটা টিয়াগো ২০২৬-এর এক্স-শোরুম দাম ৪.৬৯ লক্ষ থেকে শুরু। বেস ভ্যারিয়েন্টের এই দামই এটিকে ভারতের অন্যতম সস্তা নিরাপদ হ্যাচব্যাক হিসেবে তুলে ধরেছে। পেট্রোল ভ্যারিয়েন্টের টপ মডেলের দাম ৭.২৯ লক্ষ পর্যন্ত যায়। অন্যদিকে সিএনজি সংস্করণের দাম ৫.৭৯ লক্ষ থেকে শুরু হয়ে ৭.৯৯ লক্ষ পর্যন্ত পৌঁছায়।

ইলেকট্রিক সংস্করণ অর্থাৎ টিয়াগো EV ২০২৬-এর দাম শুরু হচ্ছে ৬.৯৯ লক্ষ থেকে। তবে Battery as a Service (BaaS) মডেলে ব্যাটারি ভাড়ায় নিয়ে গাড়ি কেনার সুযোগ থাকায় কার্যকর প্রারম্ভিক দাম আরও কমে ৪.৬৯ লক্ষ পর্যন্ত নেমে আসছে বলে দাবি করা হয়েছে।

নতুন টিয়াগোর বিশেষত্ব
নতুন টিয়াগোতে সবচেয়ে বড় আপগ্রেড হলো নিরাপত্তা। এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে, যা এই সেগমেন্টে গুরুত্বপূর্ণ উন্নতি হিসেবে ধরা হচ্ছে। গাড়ির বডিতে উচ্চ-শক্তিসম্পন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, যা দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রী সুরক্ষা বাড়াবে বলে কোম্পানির দাবি।

ফিচারের দিক থেকে এতে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল এবং AMT ভ্যারিয়েন্টে প্যাডেল শিফটার যুক্ত করা হয়েছে। ফলে দৈনন্দিন চালনায় আরাম ও আধুনিকতার ছোঁয়া দুই-ই মিলবে।

টিয়াগো EV-তেও বড় পরিবর্তন আনা হয়েছে। এতে উন্নত ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এবং চার্জিং সময় কমিয়ে দ্রুত চার্জিং সুবিধা রাখা হয়েছে। কোম্পানির দাবি, মাত্র ৩০ মিনিটে ফাস্ট চার্জিং সম্ভব। পাশাপাশি ব্যাটারিতে আজীবন ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে, যা গ্রাহকদের মধ্যে আস্থা বাড়াবে।

Advertisement

ইঞ্জিন পারফরম্যান্স
টাটা টিয়াগো ২০২৬-এ ১.২ লিটার তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা প্রায় ৮৬ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। সিএনজি সংস্করণে শক্তি কিছুটা কমে ৭৫.৫ হর্সপাওয়ার হয়। এটি ম্যানুয়াল এবং AMT উভয় গিয়ারবক্স অপশনে পাওয়া যাবে।

 

POST A COMMENT
Advertisement