এই মুহূর্তে ভারতের বাজারে ২.৫ লক্ষ টাকার কম দামে কোন ৬টি অ্যাডভেঞ্চার বাইক সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি।Best Adventure Bikes India: ভারতের রাস্তাঘাটের অবস্থা খুব একটা আহামরি নয়। খানাখন্দ, জলকাদা খুব কমন। আর সেই কারণেই এখন অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। শহরের রাস্তা হোক বা দীর্ঘ হাইওয়ে সফর, আবার কখনও কাঁচা রাস্তা কিংবা পাহাড়ি পথ; সব ধরনের জায়গায় চালানোর সুবিধা আছে। সেই কারণেই এই ধরনের বাইকের চাহিদা বাড়ছে। তবে সাধারণত অ্যাডভেঞ্চার বাইকের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকের নাগালের বাইরে থেকে যায়। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। Hero MotoCorp, Suzuki, Honda, TVS এবং KTM-এর মতো সংস্থাগুলি তুলনামূলক কম দামে অ্যাডভেঞ্চার বাইক বাজারে আনছে। ২.৫ লক্ষ টাকার মধ্যেই পাওয়া যাবে। থাকছে একাধিক ফিচার্সও। আসুন, দেখে নেওয়া যাক, এই মুহূর্তে ভারতের বাজারে ২.৫ লক্ষ টাকার কম দামে কোন ৬টি অ্যাডভেঞ্চার বাইক সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি।
৬) Royal Enfield Himalayan
অ্যাডভেঞ্চার বাইকের আলোচনা হবে আর Royal Enfield Himalayan-এর নাম থাকবে না, তা প্রায় অসম্ভব। যদিও এই বাইকের বেশ কিছু ভ্যারিয়েন্টের দাম ₹২.৫ লক্ষের উপরে। তবুও ভারতের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে Himalayan-এর একটা আলাদা কদর আছে। লং রাইড, পাহাড়ি রাস্তা কিংবা খারাপ পথেও স্টেডি পারফরম্যান্সের জন্য এই বাইক বহু রাইডারের প্রথম পছন্দ। শক্তিশালী ইঞ্জিন, উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক রাইডিং পজ়িশনের কারণে ট্যুরিংপ্রেমীদের মধ্যে এর আলাদা চাহিদা রয়েছে। পাশাপাশি Royal Enfield-এর দারুণ ব্র্যান্ড ভ্যালুও আছে। আর সেই কারণেই Himalayan-কে অ্যাডভেঞ্চার সেগমেন্টের তালিকায় রাখা হল।
৫) KTM Adventure 250
তালিকার সবচেয়ে প্রিমিয়াম মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম KTM Adventure 250। এক্স-শোরুম দাম প্রায় ২.৪০ লক্ষ টাকা। এতে রয়েছে ২৪৯.০৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৩১ PS শক্তি এবং ২৫ Nm টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।
এই বাইকের অনেক ফিচারই সংস্থার আরও প্রিমিয়াম 390 Adventure মডেল থেকে নেওয়া হয়েছে। এতে Quickshifter, TFT ডিসপ্লে কানেক্টিভিটি, অফ-রোড ABS এবং Ride-By-Wire প্রযুক্তির মতো আধুনিক ফিচার রয়েছে। দীর্ঘ সফর এবং অ্যাডভেঞ্চার রাইডিং পছন্দ করেন যাঁরা, তাঁদের কাছে এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
৪) Suzuki V-Strom SX
Suzuki-র এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার বাইক V-Strom SX। এতে ব্যবহার করা হয়েছে Gixxer সিরিজ়ের ২৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার অয়েল-কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন ২৬.৫ PS শক্তি এবং ২২.২ Nm টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।
ফিচারের তালিকায় রয়েছে টিউবলেস টায়ার, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, মনোশক রিয়ার সাসপেনশন, ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল ABS। এছাড়াও Suzuki Ride Connect প্রযুক্তি এবং ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইককে খারাপ রাস্তায় চালানোর জন্য উপযুক্ত করে তুলেছে। এক্স-শোরুম দাম প্রায় ₹২.০১ লক্ষ।
৩) Honda NX200
Honda-র এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক NX200। এক্স-শোরুম দাম প্রায় ১.৫৬ লক্ষ টাকা। এতে Hornet 2.0-এর ১৮৪.৪ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১৬.৭৬ BHP শক্তি এবং ১৫.৭ Nm টর্ক উৎপাদন করে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
বাইকে ডুয়াল-চ্যানেল ABS, ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ারের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। শক্তির দিক থেকে এটি খুব বেশি অ্যাগ্রেসিভ না হলেও নতুন রাইডারদের জন্য সহজ এবং আরামদায়ক অভিজ্ঞতা দিতে পারে।
২) Hero Xpulse 210
কম দামের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে Hero Xpulse সিরিজ় বহু দিন ধরেই জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় Hero Xpulse 210 রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। এতে রয়েছে ২১০ সিসি সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন ২৪.৬ PS শক্তি উৎপাদন করে। সঙ্গে রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন।
এই বাইকে Slipper Assist Clutch, টেলিস্কোপিক ফর্ক, মনোশক সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS, ডিস্ক ব্রেক, LED লাইটিং এবং স্মার্টফোন কানেক্টিভিটির মতো ফিচার দেওয়া হয়েছে। অফ-রোডিংয়ের জন্য এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।
১) TVS Apache RTX 300
২.৫ লক্ষ টাকার কমে সবচেয়ে ভ্যালু-ফর-মানি অ্যাডভেঞ্চার বাইক হিসেবে নজর কাড়ছে TVS Apache RTX 300। এতে রয়েছে নতুন ২৯৯.১ সিসি সিঙ্গল-সিলিন্ডার DOHC লিকুইড-কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন ৩৬ PS শক্তি এবং ২৮.৫ Nm টর্ক উৎপাদন করে। সঙ্গে রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন।
অফ-রোডিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে Slipper Assist Clutch, Ride-By-Wire, USD Forks, Mono-shock Suspension এবং Switchable ABS। এছাড়াও টিউবলেস টায়ার ও ডিস্ক ব্রেক রয়েছে।
তবে এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রযুক্তি। এতে রয়েছে Twin Class D Symmetric LED Headlight, ৫ ইঞ্চির TFT ডিসপ্লে, TVS SmartXonnect, ম্যাপ মিররিং, একাধিক Ride Mode, Cruise Control এবং Multi-level Traction Control System।
এক্স-শোরুম দাম প্রায় ১.৯৯ লক্ষ টাকা। এই দামে এত ফিচার এবং সুরক্ষা ব্যবস্থা থাকায় Apache RTX 300-কে অনেকেই সেগমেন্টের অন্যতম সেরা ডিল বলেই মনে করছেন। Lightning Black এবং Pearl White; এই দুই রঙে পাবেন।