7th Pay Commission: এবার ফিটমেন্ট ফ্যাক্টরও? DA ছাড়াও সরকারি কর্মীদের আরেক বকেয়া মেটানোর প্ল্যান

7th Pay Commission: কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে বলে খবর রয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে কর্মচারি ইউনিয়ন। বর্তমানে সরকারি কর্মচারিরা ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর পাচ্ছেন, যা ৩.৬৮ গুণ বৃদ্ধির দাবি করা হচ্ছে। সরকার এটা করলে কর্মচারিদের মূল বেতন বাড়বে।

Advertisement
DA ছাড়াও সরকারি কর্মীদের আরেক বকেয়া মেটানোর প্ল্যানবাড়তে পারে বেতন।
হাইলাইটস
  • এবার ফিটমেন্ট ফ্যাক্টরও?
  • DA ছাড়াও সরকারি কর্মীদের আরেক বকেয়া মেটানোর প্ল্যান
  • জানুন বিস্তারিত তথ্য

7th Pay Commission: সরকারি কর্মচারিরা আগামী মাসে সুখবর পেতে চলেছেন। কর্মচারিদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে সরকার। এছাড়াও, কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে বলে খবর রয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে কর্মচারি ইউনিয়ন। বর্তমানে সরকারি কর্মচারিরা ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর পাচ্ছেন, যা ৩.৬৮ গুণ বৃদ্ধির দাবি করা হচ্ছে। সরকার এটা করলে কর্মচারিদের মূল বেতন বাড়বে।

ফিটমেন্ট ফ্যাক্টর কী

কেন্দ্রীয় কর্মচারিদের বেতন নির্ধারণ করার সময় সমস্ত ভাতা যেমন DA, TA এবং House Rent Allowance (HRA) টাকা মূল বেতনকে গুণ করে গণনা করা হয়। এটাকেই ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এটি বৃদ্ধি হলে কর্মচারিদের মূল বেতন ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে বৃদ্ধি পায়। 

সরকার যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করে, তাহলে ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। অর্থাৎ সরকারি কর্মচারিদের মূল বেতন আট হাজার টাকা বাড়ানো হতে পারে।

এন্ট্রি লেভেল বেতন

সরকার এর আগে ২০১৭ সালে এন্ট্রি লেভেলে মূল বেতন প্রতি মাসে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করেছিল। বর্তমানে, সর্বনিম্ন মূল বেতন ১৮ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৫৬,৯০০ টাকা। ৭ম বেতন কমিশনের (7th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ করে মূল বেতন গণনা করা হয়। যদি একজন কর্মচারির মূল বেতন ১৮ হাজার টাকা, তাহলে ভাতা বাদ দিলে ১৮,০০০x২.৫৭ = ৪৬,২০০ টাকা পাবেন। এটি ৩.৬৮ হলে, কর্মচারিদের মূল বেতন একলাফে অনেকটাই বৃদ্ধি হবে।

লাখ লাখ মানুষ উপকৃত হবে

মূল্যস্ফীতির ক্রমবর্ধমান পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, সরকার এবার ডিএ ৪-৫ শতাংশ বাড়াতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। মুদ্রাস্ফীতির পরিসংখ্যান মাথায় রেখে সরকার যদি কর্মচারিদের ডিএ বাড়ায়, তাহলে ৫০ লাখ কর্মচারি ও ৬৫ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন।

Advertisement

বকেয়া ডিএ দেওয়া হতে পারে

করোনার কারণে বন্ধ থাকা মহার্ঘ ভাতা সরকার দিতে পারে বলে খবর রয়েছে। একই সঙ্গে কর্মীদের দুই লাখ টাকা ডিএ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। জানুয়ারী ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার জন্য কর্মচারিদের দীর্ঘদিনের দাবি ছিল।

POST A COMMENT
Advertisement