দিল্লিতে পে কমিশনের বৈঠক8th Pay Commission latest update 2026: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সম্ভবত বড়সড় কোনও সুখবর আসতে চলেছে। চৈত্র পেরিয়ে বৈশাখের তপ্ত রোদ যখন দেশজুড়ে, তখনই রাজধানী দিল্লির অলিন্দে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে তুঙ্গে উঠেছে তৎপরতা। বুধবার দিল্লিতে আয়োজিত একটি হাই-প্রোফাইল বৈঠককে কেন্দ্র করে নতুন করে আশার আলো দেখছেন লক্ষ লক্ষ কর্মীবৃন্দ। জল্পনা সত্যি হলে, আগামী দিনে ফিটমেন্ট ফ্যাক্টর ও নূন্যতম বেসিক স্যালারিতে বড়সড় লাফ দেখা যেতে পারে।
আসলে, জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছিল, যাকে ১৮ মাসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে, কমিশন তৃণমূল স্তরে কাজ দ্রুততর করেছে এবং একের পর এক রাজ্যগুলির সাথে বৈঠক করছে ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিয়নের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করছে।
মঙ্গলবার দিল্লিতে একটি বৈঠক শুরু হয়েছে, যা ৩ দিন ধরে চলবে। এর আগে উত্তরাখণ্ডে অষ্টম বেতন কমিশন নিয়ে বৈঠক হয়েছিল। এই বৈঠকে কর্মচারীদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত দিল্লিতে এই বৈঠক চলবে। এরপর মে মাসে কমিশনের টিম পুনে এবং মহারাষ্ট্রের অন্যান্য সংগঠনের সাথে মিলিত হয়ে তাদের ফিডব্যাক (মতামত) নেবে।
৬৯,০০০ টাকা ন্যূনতম বেতনের দাবি অষ্টম বেতন কমিশন ন্যূনতম বেসিক স্যালারির পাশাপাশি বেশ কিছু ভাতারও পর্যালোচনা করছে, যার মধ্যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স (TA), হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) এবং অন্যান্য পরিষেবার শর্তাবলী অন্তর্ভুক্ত রয়েছে। কর্মচারী কমিশনের বক্তব্য হলো, এই ভাতাগুলিতেও সংস্কারের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি বেসিক পে বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে। কমিশন ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টর এত করার দাবি অষ্টম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারের কাছে কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চের (NC-JCM) ড্রাফটিং কমিটি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় দাবি পেশ করেছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩৩ করার দাবি জানানো হয়েছে। যদি এই দাবি মেনে নেওয়া হয়, তবে কর্মচারীদের বেসিক স্যালারিতে বড়সড় লাফ দেখা যাবে।
৫ ইউনিটের পরিবার একটি পরিবর্তন ৫ ইউনিটের পরিবার নিয়ে করা হয়েছে, কারণ এতদিন পর্যন্ত ৩ ইউনিটের পরিবার ধরে নিয়ে ভাতা নির্ধারণ করা হতো। এখন ইউনিয়নের দাবি ৫ ইউনিটের পরিবারকে ভিত্তি করে করার জন্য। যদি এমনটা হয়, তবে কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক স্যালারিতে আরও বড় ধরনের বৃদ্ধি ঘটবে।