বর্ষায় স্কুটারে পাইপ লাগানো হচ্ছে।-ফাইল ছবিবর্ষা শুরু হতেই দেশের নানা প্রান্তে জল জমার সমস্যা দেখা দিয়েছে। দিল্লি, মুম্বই সহ একাধিক শহরের রাস্তাঘাট বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ কৌশল বেশ ভাইরাল হয়েছে। অনেক স্কুটার ও মোটরসাইকেলের সাইলেন্সারের সঙ্গে একটি ছোট পাইপ লাগানো দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পাইপ লাগানোর উদ্দেশ্য কী?
আসলে ভারী বৃষ্টির সময়ে জল জমা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দু'চাকার যানবাহনের চালকেরা। বিশেষ করে স্কুটারের সাইলেন্সার সাধারণত মাটির খুব কাছাকাছি থাকে। ফলে জল জমা রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইলেন্সারের মুখ দিয়ে জল ভেতরে ঢুকে যেতে পারে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং মাঝরাস্তায় স্কুটার আটকে যেতে পারে।
ये नया देसी जुगाड आपको हैरान कर देगा 😱😀
— राजपूत सवित सिंह (@Savit12) July 5, 2026
मुंबई के बारिश में हर कोई परेशान है.............!!!!
और पानी में गाड़ी चलाना बहुत कठिन हो जाता है... !!
लेकिन भाई ने ऐसा जुगाड बनाया है कि आप बारिश में भी,अपना बाइक लेकर जा सकते हैं..........!!!#rain #mumbai #viral #instagram… pic.twitter.com/DvVBgaYhOH
এই সমস্যা এড়াতেই অনেক চালক সাইলেন্সারের মুখে একটি ছোট ধাতব পাইপ লাগিয়ে সেটিকে উপরের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। এর ফলে সাইলেন্সারের মুখ তুলনামূলক উঁচুতে উঠে যায়। তাই জলমগ্ন রাস্তা দিয়ে চলার সময় সহজে জল ভেতরে ঢুকতে পারে না। একই সঙ্গে ধোঁয়া বের হতেও তেমন অসুবিধা হয় না।
মুম্বই বা কলকাতার মতো শহরে, যেখানে বর্ষাকালে জল জমা প্রায় নিত্যদিনের ঘটনা, সেখানে এই কৌশল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিল্লি এনসিআরেও সাম্প্রতিক ভারী বৃষ্টির পর অনেক চালক একই পদ্ধতি ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, এই পরিবর্তনের ফলে জলমগ্ন রাস্তায় স্কুটার তুলনামূলক সহজে চলতে পারছে।
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই কৌশল কিছু পরিস্থিতিতে উপকার করলেও এটি সব সমস্যার সমাধান নয়। অতিরিক্ত জল জমা রাস্তা দিয়ে বাইক বা স্কুটার চালানো এখনও ঝুঁকিপূর্ণ। কারণ সাইলেন্সার ছাড়াও ইঞ্জিনের এয়ার ইনটেক বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে জল ঢুকলে যানবাহন বিকল হতে পারে। তাই জল বেশি থাকলে সেই রাস্তা এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ।