এবার Google অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হচ্ছে আধার কার্ড, কীভাবে? প্রক্রিয়াটা জানুন

এর ফলে Google Wallet ব্যবহার করে আধারের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা সম্ভব হবে। আপাতত এই Wallet-ভিত্তিক ভেরিফিকেশন কিছু নির্দিষ্ট পার্টনার সংস্থায় কাজ করছে। যেমন PVR INOX এবং BharatMatrimony ভারত ম্যাট্রিমোনি।

Advertisement
এবার Google অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হচ্ছে আধার কার্ড, কীভাবে? প্রক্রিয়াটা জানুন কীভাবে লিঙ্ক করতে হবে? জেনে নিন
হাইলাইটস
  • এবার আধার কার্ড লিঙ্ক করা যাবে Google অ্যাকাউন্টের সঙ্গে
  • এমনিতে ব্যাঙ্ক বা PAN কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যায়

এবার আধার কার্ড লিঙ্ক করা যাবে Google অ্যাকাউন্টের সঙ্গে। এমনিতে ব্যাঙ্ক বা PAN কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যায়। কিন্তু গুগল অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে আংশিকভাবে। বরং Google এবং UIDAI জানিয়েছে, এখন পরিচয় সংক্রান্ত তথ্য Google Wallet-এ সংরক্ষণ করা যাবে।

এর ফলে Google Wallet ব্যবহার করে আধারের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা সম্ভব হবে। আপাতত এই Wallet-ভিত্তিক ভেরিফিকেশন কিছু নির্দিষ্ট পার্টনার সংস্থায় কাজ করছে। যেমন PVR INOX এবং BharatMatrimony ভারত ম্যাট্রিমোনি।

যদিও UIDAI-এর সঙ্গে এই অংশীদারিত্বের কথা জানুয়ারিতেই ঘোষণা হয়েছিল। মঙ্গলবার Google জানায়, এখন ভারতীয় ব্যবহারকারীরা তাদের আধার তথ্য Google Wallet-এ সংরক্ষণ করতে পারবেন।

এই সংরক্ষণ প্রক্রিয়াটি Aadhaar Verifiable Credentials নামের একটি অফলাইন ভেরিফিকেশন প্রযুক্তির মাধ্যমে হয়। এটি UIDAI কয়েক মাস আগে চালু করেছে। Google যে সুবিধা দিচ্ছে, তার মতো ফিচার UIDAI-এর নতুন আধার অ্যাপেও ইতিমধ্যেই রয়েছে।
সহজভাবে বললে, আপনার ফোনে থাকা Wallet অ্যাপে আপনার আধার তথ্য সুরক্ষিতভাবে সেভ থাকবে এবং যখনই পরিচয় প্রমাণের প্রয়োজন হবে, তখন তা ব্যবহার করা যাবে।

Google Wallet-এ আধার কীভাবে কাজ করে?

একবার আপনি আপনার আধার তথ্য Google Wallet-এ যুক্ত করলে, যেসব ক্ষেত্রে পরিচয় যাচাই দরকার, সেখানে তা ব্যবহার করতে পারবেন। যেমন, বয়স প্রমাণ করা, বিভিন্ন অ্যাপে নিজের পরিচয় নিশ্চিত করা বা ফর্ম পূরণ করা। Google বিশেষভাবে selective disclosure ফিচারটির কথা বলেছে। অর্থাৎ আপনাকে প্রতিবার সম্পূর্ণ আধার তথ্য শেয়ার করতে হবে না। পরিস্থিতি অনুযায়ী শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য যেমন আপনার নাম বা বয়স, শেয়ার করা হবে।

Google-এর Google Wallet-এর গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার অ্যালান স্টেপলবার্গ বলেন, 'UIDAI-এর সঙ্গে আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে, ভারতে ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ডিভাইসে Google Wallet-এ Aadhaar Verifiable Credentials সংরক্ষণ করতে পারবেন। এতে আপনার তথ্য সুরক্ষিত থাকবে। প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন।' 

Advertisement

এখনও পর্যন্ত কোনও কোনও জায়গায় Google Wallet-এর মাধ্যমে আধারের তথ্য গ্রহণ করা শুরু হয়েছে। তবে ভবিষ্যতে আরও সংস্থা এর সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

POST A COMMENT
Advertisement