Adani Arogya Mandir এ Free Treatment কীভাবে পাবেন? বলে দিলেন গৌতম আদানিই

আদানি ভবিষ্যতে আরও বিনিয়োগের বার্তাও গিয়েছেন। তাঁর কথায়,'শক্তিশালী বাংলার জন্য একটা প্রতিষ্ঠান দিয়ে হবে না। দরকার পরিকাঠামোও। পরিকাঠামো সুযোগ তৈরি করে। এখান থেকে এটাই বাংলার জন্য আমাদের বৃহত্তর সংকল্প। ভূগোল, মেধা ও অর্থনৈতিক সম্ভাবনা রাজ্য বাংলা'।

Advertisement
Adani Arogya Mandir এ Free Treatment কীভাবে পাবেন? বলে দিলেন গৌতম আদানিইআদানি আরোগ্য মন্দির
হাইলাইটস
  • আদানি আরোগ্য মন্দিরের ভূমিপুজো।
  • গৌতম আদানির সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রীও।

নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল 'আদানি আরোগ্য মন্দিরের' ভূমিপুজো করলেন গৌতম আদানি। সেই সঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের ইঙ্গিত দিলেন। বিশেষ করে রাজ্যের পরিকাঠামোয় যে আদানি গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে, তা স্পষ্ট করে দিলেন। আদানি হাসপাতালে থাকবে ২ হাজার শয্যা। এর মধ্যে ১ হাজার শয্যা থাকবে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য। তাঁরা নিখরচায় চিকিৎসা করাতে পারবেন। কীভাবে? সেটাও বলে দিলেন গৌতম আদানি। 

নিউটাউনে আগেই আদানি গোষ্ঠীর হাসপাতাল তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পুজোর আগেই হল ভূমিপুজো। ছিলেন গৌতম আদানি। সঙ্গে তাঁর স্ত্রী প্রীতি আদানি এবং পুত্র করণ আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আন্তর্জাতিকমানের এই হাসপাতালের শিলান্যাস হয়। এটা শুধু হাসপাতাল নয়, আদানি জানালেন, মেডিক্যাল কলেজ এবং গবেষণাকেন্দ্রও তৈরি হবে। মোট বিনিয়োগ ৪ হাজার কোটি টাকার বেশি। সবমিলিয়ে কর্মসংস্থান হবে ১০ হাজার।

ফ্রিতে কীভাবে চিকিৎসা

আদানি আরোগ্য মন্দিরে থাকবে ২ হাজার শয্যা। এর মধ্যে গরিবদের জন্য থাকবে ১ হাজার শয্যা। বিনামূল্যে চিকিৎসা মিলবে। তবে এই সুবিধে পেতে গেলে কী শর্ত, তা এতদিন জানা ছিল না। বৃহস্পতিবার হাসপাতালের শিলান্যাস করে নিজেই সেটা স্পষ্ট করলেন গৌতম আদানি। বললেন,'আদানি আরোগ্য আদানি মন্দির হবে বিশ্বমানের। এটা শুধু লাভের জন্য নয়, বরং চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি হবে। এখানে থাকবে ২ হাজার শয্যা। হাজার শয্যা থাকবে আর্থিকভাবে দুর্বলদের জন্য। রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যবিমা কাজে লাগবে। মেডিক্যাল কলেজ তৈরি হবে। থাকবে উন্নত গবেষণার সুযোগ। আমরা ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব হাসপাতাল, কলেজ ও গবেষণাকেন্দ্র নির্মাণে। সবমিলিয়ে রাজ্যে ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে'। 

রাজ্য ও কেন্দ্রের স্কিম

বর্তমানে বাংলায় কেন্দ্রের আয়ুষ্মান যোজনা এবং রাজ্যের স্বাস্থ্য বিমা যোজনা চালু রয়েছে। বয়স ৭০ বছরের বেশি হলেই আয়ুষ্মানের সুবিধে মেলে। বছরে ৫ হাজার টাকায় নিখরচায় চিকিৎসা। আয়ুষ্মানের যোগ্যতা না থাকলে পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই প্রকল্পেও ৫ লাখের চিকিৎসা বিনামূল্যে মেলে। আগের স্বাস্থ্যসাথীর চেয়ে অনেক বেশি হাসপাতালে এই কার্ড চলে। সেই সঙ্গে ২ হাজারের কাছাকাছি রোগের চিকিৎসা সম্ভব। এর মধ্যে হাঁটুর রিপ্লেসমেন্টও রয়েছে।  

Advertisement

বাংলায় আগামীর বিনিয়োগ

এ দিন আদানি ভবিষ্যতে আরও বিনিয়োগের বার্তাও গিয়েছেন। তাঁর কথায়,'শক্তিশালী বাংলার জন্য একটা প্রতিষ্ঠান দিয়ে হবে না। দরকার পরিকাঠামোও। পরিকাঠামো সুযোগ তৈরি করে। এখান থেকে এটাই বাংলার জন্য আমাদের বৃহত্তর সংকল্প। ভূগোল, মেধা ও অর্থনৈতিক সম্ভাবনা রাজ্য বাংলা'।

POST A COMMENT
Advertisement