অ্যাড ছাড়াই ইউটিউব দেখতে এই রিচার্জ করুন।Airtel 200 recharge: YouTube-এ ভিডিয়ো দেখতে গিয়ে বার বার অ্যাড আসে? সেই সমস্যা থেকে মুক্তি পাবেন Airtel-এর এই রিচার্জে। মাত্র ২০০ টাকার এন্টারটেনমেন্ট টপ-আপ প্ল্যান। পাবেন YouTube Premium। সঙ্গে থাকছে ৩০ জিবি এক্স্ট্রা ডেটা এবং একাধিক OTT প্ল্যাটফর্ম। তবে রিচার্জ করার আগে কয়েকটি শর্ত জেনে রাখুন।
২০০ টাকায় কী কী সুবিধা?
Airtel-এর এই ২০০ টাকার OTT টপ-আপের ভ্যালিডিটি ২৮ দিন। ৩০ জিবি অ্যাডেড ডেটা। পাশাপাশি YouTube Premium-এর সুবিধাও পাবেন।
ফলে YouTube-এ সাধারণ ভিডিয়ো এবং Shorts বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে। YouTube Music Premium ব্যবহারের সুযোগও রয়েছে। শুধু তা-ই নয়, ভিডিয়ো ডাউনলোড করে পরে অফলাইনে দেখা যাবে। অন্য অ্যাপ ব্যবহার করার সময় বা ফোনের স্ক্রিন বন্ধ রেখেও ভিডিয়োর অডিয়ো শোনা সম্ভব।
এছাড়াও এই প্যাকে রয়েছে Amazon Prime Video Mobile Edition, JioHotstar, ZEE5 Premium এবং SonyLIV-এর মতো OTT প্ল্যাটফর্মের সুবিধা। Airtel-এর এন্টারটেনমেন্ট অফারে আরও ১৮টির বেশি OTT পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রতিটি প্ল্যাটফর্মে কী ধরনের সাবস্ক্রিপশন মিলবে, তা আলাদা হতে পারে।
২৮ দিন পর কী হবে?
মনে রাখতে হবে, এই প্যাকের সঙ্গে পাওয়া YouTube Premium পার্মানেন্ট সাবস্ক্রিপশন নয়। টপ-আপের মেয়াদ শেষ হলে এই সুবিধাও বন্ধ হয়ে যাবে। পরিষেবা চালিয়ে যেতে ফের রিচার্জ করতে হবে। পাশাপাশি Airtel অ্যাপে গিয়ে YouTube Premium-এর সুবিধা দাবি করতে হবে। শুধু রিচার্জ করলেই সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে, এমনটা নয়।
২০০ টাকার প্যাক আর পাঁচটি সাধারণ প্রিপেড রিচার্জের মতো নয়। এটি একটি অ্য়াডিশনাল এন্টারটেনমেন্ট টপ-আপ। তাই আপনার Airtel নম্বরে আগে থেকেই কোনও একটি অ্যাকটিভ প্রিপেড প্ল্যান থাকতে হবে। এই প্যাকে আলাদা করে কলিং বা SMS-এর সুবিধা নেই।