Annapurna Bhandar Documents Required: অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে? জেনে নিন

ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তাহলেই বাংলার মহিলারা পাবেন প্রতিমাসে ৩০০০ টাকা। এখন প্রশ্ন হল, এই প্রকল্পে আবেদনের জন্য ঠিক কোন কোন নথি লাগবে? আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

Advertisement
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে? জেনে নিনঅন্নপূর্ণা ভাণ্ডারের নথি
হাইলাইটস
  • ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল
  • https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে
  • এই প্রকল্পে আবেদনের জন্য ঠিক কোন কোন নথি লাগবে?

ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তাহলেই বাংলার মহিলারা পাবেন প্রতিমাসে ৩০০০ টাকা।

যদিও এই পোর্টালে গিয়ে নতুন করে আবেদন করা যাচ্ছে না। যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই এই ওয়েবসাইটে গিয়ে অনায়াসে নতুন আবেদন করা যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

এখন প্রশ্ন হল, এই প্রকল্পে আবেদনের জন্য ঠিক কোন কোন নথি লাগবে? আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

কোন কোন নথি লাগবে? 
১. বৈধ রেশন কার্ড লাগবে: যতদূর জানা যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার জন্য প্রয়োজন বৈধ রেশন কার্ড। তাই সবার প্রথমে এটি হাতের কাছে রাখুন।
২. আধার কার্ড: এই প্রকল্পে টাকা পেতে চাইলে অবশ্যই লাগবে আধার কার্ড।
৩. ব্যাঙ্কের পাসবুক: টাকাটা সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার হবে। তাই ব্যাঙ্কের পাসবুকের যেই পাতায় আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড লেখা রয়েছে, তার ছবি তুলে রাখবেন। সেটিও কাজে লাগবে।

আর যা যা লাগবে...
এ তো গেল নথির লিস্ট। এছাড়াও লাগবে একটি বৈধ মোবাইল নম্বর। তার সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তাহলেই মাসে মাসে ৩ হাজার টাকা করে পাবেন। 

সূত্রের খবর, কেউ আবেদন জমা করলেই টাকা পাবেন না। তার আগে প্রতিটি অ্যাপ্লিকেশন ভাল করে স্ক্রুটিনি করা হবে। সমস্ত নথি ঠিক থাকলেই মিলবে টাকা। নইলে পাবেন না। 

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

  • এই প্রকল্পের টাকা শুধু বাংলায় বসবাসকারী মহিলারা পাবেন।
  • লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকেরা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আলাদা করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই।
  • ২৫-৬০ বছর বয়সীরা নতুন করে এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারেন।

কারা পাবেন না? 

  • SIR-এ নাম বাদ গেলে মিলবে না টাকা। তবে সিএএ-তে আবেদন করা থাকলে চিন্তা নেই। 
  • কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করা মহিলারা টাকা পাবেন না।
  • পেনশন পেলেও মিলবে না এই টাকা। 
  • রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না।
  • পঞ্চায়েত কর্মীরাও পাবেন না টাকা। 
  • আয়কর দিলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার।

 

POST A COMMENT
Advertisement