Annapurna Bhandar Eligibility: অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবেন না, আসলে কারা পাবেন? বিস্তারিত রইল

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা? কারা পাবেন না? কাদের আলাদা করে আবেদন করতে হবে? আর এই সব বিষয়ের আপডেট রইল নিবন্ধটিতে। 

Advertisement
অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবেন না, আসলে কারা পাবেন? বিস্তারিত রইলঅন্নপূর্ণা ভাণ্ডার
হাইলাইটস
  • কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা?
  • কারা পাবেন না?
  • কাদের আলাদা করে আবেদন করতে হবে?

সোমবার নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আর সেখানেই ছাড়পত্র দেওয়া হয় অন্নপূর্ণা ভাণ্ডারকে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেন, ১ জুন থেকেই মিলবে এই প্রকল্পের টাকা। 

আর এই ঘোষণার পরই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। তাঁরা জানতে চাইছেন, কারা পাবেন এই প্রকল্পের টাকা? কারা পাবেন না? কাদের আলাদা করে আবেদন করতে হবে? আর এই সব বিষয়ের আপডেট রইল নিবন্ধটিতে। 

কারা পাবেন টাকা? 
পশ্চিমবঙ্গের যে কোনও স্থায়ী মহিলা বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পাবেন। এটাই হল প্রথম শর্ত। 
এছাড়া যাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে, তাঁরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তাঁদের নাম স্বয়ংক্রিয়ভাবেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। তাই যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের চিন্তা করতে হবে। তাঁরা এমনিই টাকা পাবেন। 

কারা পাবেন না? 
এই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, যাঁরা ভারতীয় নাগরিক নন, তাঁরা কোনওভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। এক্ষেত্রে SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের দেওয়া হবে না মাসিক ৩ হাজার টাকা।

তবে যাঁরা SIR-এ নাম বাদ যাওয়ার পর ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের চিন্তা নেই। তাঁরা পাবেন টাকা। এছাড়া যাঁরা নাগরিকত্ব চেয়ে CAA-তে আবেদন করেছেন, তাঁদেরও চিন্তা নেই। তাঁরাও মাসে মাসে ৩ হাজার টাকা করে পাবেন।

এছাড়া যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের অ্যাকাউন্টেও আর নতুন করে টাকা পৌঁছবে না বলে জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। 

নতুন আবেদন কী নেওয়া হবে? 
যাঁরা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছেন, তাঁরা পেয়ে যাবেন। তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না, তাঁরাও চাইলে নতুন করে আবেদন করতে পারেন অন্নপূর্ণা ভাণ্ডারে। 

Advertisement

এই প্রসঙ্গে নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, একটা পোর্টাল তৈরি করা হবে। সেই পোর্টালে গিয়ে নির্দিষ্ট নথি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর হবে ভ্যারিফিকেশন। সেটা হওয়ার পরই মিলবে টাকা। 

কোন কোন ডকুমেন্টস লাগতে পারে? 
এই বিষয়টা নিয়ে তেমন একটা কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, ভ্যালিড রেশন কার্ড, ব্যাঙ্কের পাশবুক, আধার কার্ড এবং মোবাইল নম্বর লাগতে পারে। তাই এই ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখুন।

   


 

POST A COMMENT
Advertisement