Annapurna Bhandar Status Check Online: চেক করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস, আপনি পাবেন ৩ হাজার? এভাবে দেখে নিন

চেক করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস। সরকারি পোর্টালেই দেখা যাচ্ছে আপনার আবেদন কী অবস্থায় রয়েছে। জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

Advertisement
চেক করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস, আপনি পাবেন ৩ হাজার? এভাবে দেখে নিনঅন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস চেক করা যাচ্ছে
হাইলাইটস
  • চেক করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস
  • আপনার আবেদন গ্রহণ হয়েছে না বাতিল?
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

অবশেষে সরকারি পোর্টালে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস। আপনি আদৌ ৩ হাজার টাকা মাসিক ভাতা পাবেন কি না, তা এবার সহজেই চেক করা যাচ্ছে। ১ জুলাই ১ কোটি ৩২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা জানিয়েছিল রাজ্য সরকার। তা সত্ত্বেও গত ৩ দিন ধরে অনেকেরই অভিযোগ, তাঁদের মোবাইলে না তো কোনও মেসেজ এসেছে, না অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। ফর্ম ফিলআপ করে জমা করা সত্ত্বেও টাকা পাবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় যেন রাতের ঘুম উড়ে গিয়েছিল অন্নপূর্ণায় আবেদনকারীদের। অবশেষে সেই সমস্যার সমাধান হল। এবার সরকারি পোর্টালেই দেখা যাচ্ছে, আপনার আবেদন গ্রহণ করা হয়েছে না বাতিল। কীভাবে দেখবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ...

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত ১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ঝাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। 

কাদের নাম বাতিল করা হবে? 
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২ কোটির কাছাকাছি অ্যাকাউন্টে গিয়েছিল। এই সরকার সার্ভে করে দেখেছে, ২৭ লক্ষ এমন নাম আছে যাঁরা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই, এখানে থাকেন না, মৃত কিংবা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন। সেই সব নাম বাদ পড়েছে।

এছাড়াও যদি ভুল আধার নম্বর বা ভুল ভোটার আইডি কার্ডের নম্বর বসান, তাহলে আপনার আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি আয়কর দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন বাতিল হবেই। আপনি কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। 

কীভাবে চেক করবেন স্টেটাস?
socialregistry.gov.in ওয়েবসাইটে যেতে হবে। Access Citizen Portal-এ ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলবে সেখানে জেলার নাম লিখতে হবে (কলকাতার ক্ষেত্রে KMC)। তারপর যে মোবাইল নম্বর থেকে আপনি ফর্ম ফিলআপ করেছিলেন, তা নিয়ে লগ ইন করতে হবে। OTP বসালেই খুলে যাবে দ্বিতীয় পেজ। সেখানে আবেদনের নম্বর, আবেদনকারীর হেড অফ দ্য ফ্যামিলির নামের নীচেই দেখাবে অন্নপূর্ণা ভাণ্ডার যাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাঁর নাম। আর পাশেই থাকবে স্টেটাস। হয় 'Application In Process' না হয় 'Application Rejected' দেখাবে। প্রথমটা হলে বুঝতে হবে আপনার নথি যাচাই হয়ে গিয়েছে এবং শীঘ্রই টাকা ঢুকবে। দ্বিতীয়টি দেখালে বুঝতে হবে আপনার ফর্ম বাতিল করা হয়েছে। 

Advertisement

যদিও বাতিল যাঁদের দেখাচ্ছে, কেন তাঁদের Reject করা হল, তা অবশ্য আবেদনকারীদের কাছে জানার উপায় নেই। পোর্টালে এখনও পর্যন্ত তেমন কোনও অপশন পাওয়া যাচ্ছে না। তবে যত দিন এগোচ্ছে তত পোর্টালে নানা ফিচার যুক্ত করা হচ্ছে। এখন দেখার যাঁদের বাতিল হল, তাঁরা পুনরায় আবেদন করতে পারেন কি না। 

 

POST A COMMENT
Advertisement