১ অগাস্ট কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা? আগেভাগেই জেনে নিনজুন ও জুলাই মাসে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু এখনও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেক মহিলা। অনেকের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতেটাকা না পাওয়া মহিলাদের উদ্দেশ্যে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, যাঁদের নথি যাচাই চলছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য মহিলাদের নাম প্রকল্পে নথিভুক্ত করা হবে এবং তাঁরা টাকা পেয়ে যাবেন।
প্রসঙ্গত, জুন মাসে প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়। এরপর জুলাই মাসেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। তবে এখনও অনেক আবেদনকারী রয়েছেন, যাঁদের আবেদন যাচাইয়ের কারণে টাকা পাওয়া বাকি রয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, আগামী ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলাদের নথিভুক্তির কাজ সম্পূর্ণ করা হবে। যাঁরা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করবেন, তাঁরা এই সুবিধা পাবেন।
উল্লেখ্য, ১ জুলাই পর্যন্ত ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ১ জুন ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১.৬ কোটি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ২৬ লক্ষ। বাকিদের অ্যাকাউন্টে ১ অগাস্ট টাকা পাঠানো হবে। যাঁদের আবেদন বাতিল হয়েছে সেই আবেদনগুলিকে ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যাঁদের নাম এখনও উপভোক্তার তালিকায় ওঠেনি, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১ অগাস্টের জন্য।
আবেদনের স্টেটাস যাচাই করুন এভাবে
অন্নপূর্ণা যোজনার আবেদনের যাচাইয়ের প্রক্রিয়া চলছে জোরকদমে। ধাপে ধাপে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে আপডেট করা হচ্ছে আবেদনের স্টেটাস। ফলে যাঁরা এতদিন আবেদন গ্রহণ হয়েছে কি না, বাতিল হয়েছে কি না বা আন্ডার এনকোয়েরি দেখতে পাচ্ছিলেন, তাদের আবেদনের পরিস্থিতি কী আছে তা একবার দেখে নিতে পারবেন সহজেই। আবেদন গ্রহণ (Accepted), বাতিল (Rejected) নাকি যাচাই চলছে (Under Enquiry) ইত্যাদি সব তথ্য দেখা যাচ্ছে পোর্টালে। কোনও কারণে পেমেন্ট আটকে থাকলে সেই তথ্যও (Payment Pending) পোর্টালে উল্লেখ করা হচ্ছে।
এই পোর্টালে মিলছে তথ্য
অনলাইনে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে লগ ইন করে প্রোফাইল এবং আবেদন সংক্রান্ত তথ্য চেক করে দেখে নিন। যদি কোনও স্টেটাস না দেখায় তবে স্থানীয় ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন। অফলাইনে বিডিও বা পুরসভার কার্যালয়ে গিয়ে আবেদনের প্রাপ্তিস্বীকারের রসিদ, রেজিস্টার্ড মোবাইল নম্বর বলুন। সরকারি আধিকারিক আপনার আবেদনের বর্তমান অবস্থা বা স্টেটাস যাচাই করে জানিয়ে দেবেন। আবেদন ভেরিফায়েড বা অ্যাপ্রুভড দেখানোর অর্থ হল আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আপনার প্রাপ্য অর্থ অ্যাকাউন্টে জমা করা হবে। এক্ষেত্রে আপনার আর কিছু করার প্রয়োজন নেই। আবেদন রিজেক্টেড দেখানোর অর্থ টাকা পাবেন না। আবেদন প্রত্যাখ্যানের নির্দিষ্ট কারণগুলি যাচাই করুন এবং নিজেকে যোগ্য মনে করলে যথাযথ নথি দিয়ে পুনরায় আবেদন করুন। আবেদন ভুলবশত প্রত্যাখ্যান হলে বিডিও অফিসে আপিল করা যাবে। যদি আবেদন বিডিও বা এসডিও অফিসে বিচারাধীন দেখানোর অর্থ, আবেদন গৃহীত হয়েছে কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি। কিছুদিন পরে আবার পোর্টালে লগ ইন করে স্টেটাস চেক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবৈধ দেখানোর অর্থ, আবেদনে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ, যৌথ অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টের নাম আধার কার্ডের সঙ্গে মিলছে না। সমস্যা সমাধানে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের একটি ফটোকপি নিয়ে বিডিও অফিসে জমা দিলেই হবে।
আবেদনকারীরা প্রয়োজনে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন—
1800-345-5555
1800-345-5505
সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (টোল-ফ্রি): 1800-345-5505
CM Connect Grievance Cell: 1971/1800-3456-851
Duare Sarkar Helpline: 033-22143526
Nodal Department Desk: 033-23341563
WhatsApp Support: 82820 82820
এ ছাড়াও প্রয়োজনে নিকটবর্তী বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে গিয়েও সহায়তা নেওয়া যেতে পারে।
অভিযোগ বা তথ্য জানাতে নিচের ইমেল ঠিকানাগুলিতে যোগাযোগ করা যেতে পারে-
contact@annapurnabhandarwb.com
duaresarkar@gmail.com
secy.wcdsw@gmail.com