সেপ্টেম্বরে এত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকাঅগাস্ট মাসের ১৭ থেকে ২০ তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে। রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন মাস। সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে উপভোক্তাদের মনে। যদিও সেই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কবে ঢুকবে সেপ্টেম্বরের টাকা?
বাংলার মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, যাঁরা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। অর্থাৎ, সেপ্টেম্বর মাসেও এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যোজনার ৩০০০ টাকা করে পেয়ে যাবেন উপভোক্তারা। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আরও আগে। মাসের দ্বিতীয় সপ্তাহেই ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে টাকা।
এদিকে অগাস্টে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল অন্নপূর্ণা যোজনার জন্য। তবে অনেকেই টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন। সেপ্টেম্বরে তাদের অ্যাকাউন্ট কি টাকা ক্রেডিট হবে? চলুন এই নিয়ে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ আপডেট।
যারা টাকা পাননি, সেই সমস্ত অভিযোগ, ৩১ অগাস্টের পর পর্যালোচনা করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, যাঁরা ঘোষিত নিয়ম অনুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে অভিযোগ পোর্টালে নাম লিখিয়েছেন, তাদের বিষয়টি ৩১ অগাস্টের পর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
সমস্যা হলে কোথায় যাবেন?
টাকা না পাওয়া বা আবেদনে কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। অনলাইনে Grievance Redressal-এর সুযোগ থাকলে সেখানেও অভিযোগ জানানো যেতে পারে।
অনলাইনে স্ট্যাটাস দেখুন
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে থাকলে অনলাইনে আবেদনের বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করা যায়। স্ট্যাটাসে আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা বোঝার পাশাপাশি টাকা পাঠানোর বিষয়ে কোনও আপডেট রয়েছে কি না, সেটিও দেখে নিতে পারেন। এক্ষেত্রে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে Citizen/Family Login সেকশনে যান। তারপর নিজের স্টেটাস চেক করুন। সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। মাথায় রাখতে হবে, এখনও ১০ জুলাইয়ের পরে আবেদনের যাচাই পুরোপুরি শেষ হয়নি। এই কাজ দ্রুত গতিতে করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এখন দেখার কবে কাজটা শেষ করা যায়। তবে প্রশাসন এইটুকু জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বর মাসে মোটামুটি সব যোগ্যরা টাকা পেয়ে যাবেন।
সেপ্টেম্বরে কি বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে?
যাঁদের স্টেটাস অগাস্টের শেষ দিন পর্যন্ত 'আন্ডার প্রসেস' দেখাচ্ছে, তাঁদের সেপ্টেম্বরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা পাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে বারংবার স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে যে, কোনও যোগ্য উপভোক্তা তাঁর ন্যায্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যেহেতু রাজ্যজুড়ে ধাপে ধাপে ব্লক এবং জেলা স্তরে যাচাইকরণের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে, তাই আপনার আবেদনটির ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া মাত্রই সেটি সরাসরি 'পেমেন্ট প্রসেসিং' পর্যায়ে চলে যাবে। একবার এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে, সেপ্টেম্বরের শুরু বা মাঝামাঝি সময়ে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা জমা পড়ে যাবে। অনেক ক্ষেত্রে প্রশাসনিক সুবিধার্থে এমনটাও হতে পারে যে অগাস্ট এবং সেপ্টেম্বর, এই দুই মাসের বকেয়া টাকা একত্রে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের একটু ধৈর্য ধরার এবং ইতিবাচক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।