অন্নপূর্ণা যোজনা হেল্পলাইনজুলাই একবারে শেষের পথে। আসছে অগাস্ট। তবে এখনও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা লক্ষ লক্ষ মহিলা পাননি বলে অভিযোগ। আর এই সব মহিলাদের কথা মাথায় রেখেছে প্রশাসন। তাই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না পেলে কয়েকটি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। এমনকী ইমেল করেও জানাতে পারেন নিজের সমস্য়ার কথা।
ইতিমধ্যেই রাজ্যের প্রথম বিজেপি সরকার বিষয়টা নিয়ে মুখ খুলেছে। তাদের পক্ষ থেকে দাবি, এক কোটির অনেক বেশি মহিলা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণার টাকা। তবে এখনও যে অনেকে টাকা পাননি, সেই কথাটাও স্বীকার করেছে তারা। তাই এই সব মহিলাদের সাহায্য করতে এগিয়ে এসেছে তারা।
কী জানিয়েছে প্রশাসন?
প্রশাসন সূত্রে খবর, কোনও মহিলা চাইলে এখনই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। তবে সবথেকে ভাল হয় অগাস্টের প্রথম সপ্তাহের পর যোগাযোগ করলে। কারণ, অগাস্টে আরও এক দফায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে পারে টাকা। সেই সময় অনেক মহিলা টাকা পেতে পারেন। তাই অগাস্টের কয়েকটা দিন দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরও ব্য়াঙ্কে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে অভিযোগ জানান যেতে পারে।
কোথায় অভিযোগ জানাবেন?
এক্ষেত্রে একাধিক উপায়ে অভিযোগ জানান যেতে পারে। যেমন ধরুন-
অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন
১৮০০-৩৪৫-৫৫৫৫
সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের হেল্পলাইন
১৮০০-৩৪৫-৫৫০৫
সিএম কানেক্ট গ্রিভেন্স সেলেও অভিযোগ জানান যাবে ১৯৭১ বা ১৮০০-৩৪৫৬-৮৫১
এছাড়া contact@annapurnabhandarwb.com-এও মেইল করে অভিযোগ জানাতে পারেন।
এখনও অনেকেরই স্টেটাস আন্ডার ইনকোয়ারি
অন্নপূর্ণা যোজনায় দেড় কোটির বেশি মহিলা আবেদন করেছেন বলে জানিয়েছে সরকার। সেই মতো যাঁদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তাঁরা টাকা পাচ্ছেন। তবে এখনও একটা বড় অংশের মানুষের তথ্য যাচাই বাকি রয়েছে। তাঁদের আবেদনের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি। এই স্টেটাস থাকা মহিলাদের নতুন করে নথি যাচাই হচ্ছে। প্রয়োজনে বাড়িতে গিয়েও দেখে আসছেন সরকারি কর্মীরা। এভাবেই চলছে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনে যাঁরা পাস করবেন, তাঁরা পাবেন টাকা।
ওদিকে যাঁরা ভুয়ো তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন, তাঁরা মাসে মাসে ৩ হাজার টাকা পাবেন না। তাঁদের রিজেক্ট করা হবে বলেও জানান হয়েছে।
এই কয়েকটি ভুলে টাকা না ঢুকতে পারে