Annapurna Yojana: মাসে ১০ হাজার রোজগারের পরেও কেউ পাচ্ছে অন্নপূর্ণা যোজনা, কীভাবে অভিযোগ করবেন?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে চলছে শোরগোল। যদি কোনও মহিলা সঠিক যোগ্য না হওয়া সত্ত্বেও ৩০০০ টাকা পেয়ে যান, সেক্ষেত্রে কীভাবে অভিযোগ করবেন?

Advertisement
মাসে ১০ হাজার রোজগারের পরেও কেউ পাচ্ছে অন্নপূর্ণা যোজনা, কীভাবে অভিযোগ করবেন?অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানাবেন কীভাবে?
হাইলাইটস
  • এখন পর্যন্ত ১.৪৫ কোটি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন।
  • কোনও মহিলা ত্রুটিপূর্ণ ভাবে টাকা পেয়ে গেলে তার অভিযোগ জানানো যেতে পারে।
  • কাদের টাকা পাওয়ার কথা নয়? জেনে নিন

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে চলছে আলোচনা। এখন পর্যন্ত ১.৪৫ কোটি মহিলা এই যোজনার সুবিধা পাচ্ছেন। তবে এর বাইরেও বেশ কিছু মহিলা রয়েছেন যারা যোজনার সুবিধা না পেয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন। তবে যাদের আবেদন বাতিল হয়ে গিয়েছে, সরকারের তরফে তাঁদের ফের আবেদন ক্লেইম করার অপশন রাখা হয়েছে। এছাড়াও, রয়েছে অপর একটি বিশেষ অপশনও। যেটির নাম 'অবজেকশন'। এই অপশনের মাধ্যমে কোনও মহিলা ত্রুটিপূর্ণ ভাবে টাকা পেয়ে গেলে তার অভিযোগ জানানো যেতে পারে।

কাদের টাকা পাওয়ার কথা নয়?

  • আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন।
  • আবেদনকারীর বয়স ৫০-৬০ এর মধ্যে নয়।
  • আবেদনকারী কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী সরকারি চাকরিতে, কোনও সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় নিয়মিত বেতন/পেনশন পান; অথবা এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত রয়েছে।
  • আবেদনকারী আয়কর জমা দেন।
  • শহুরে এলাকায় ৩টি বা তার বেশি রুম।
  • পুরসভা এলাকায় ৫০ ডেসিমেলেরও বেশি জমি থাকা।
  • নিজে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন।

কীভাবে অভিযোগ জানাবেন?

যোগ্য নন কিন্তু টাকা পাচ্ছেন, এমন মহিলার ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য অন্নপূর্ণা যোজনার সরকারি ওয়েবসাইট অর্থাৎ https://socialregistry.wb.gov.in/citizen/#/dashboard - এ গিয়ে লগইন করুন। 

এরপর অবজেকশন অপশনটি বেছে নিন। এখানে নিজের নাম, বাবার নাম, জেলা, এলাকার ধরন, ব্লক ও পঞ্চায়েত নং বা ওয়ার্ড নং বেছে নিন। এরপর নীচে দিতে হবে যে অ্য়াপ্লিকেশনের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, সেই অ্যাপ্লিকেশন নম্বর। তারপর কেন অভিযোগ করছেন, তা অপশন থেকে বেছে নিতে হবে। মোট ৭টি অপশন দেওয়া হয়েছে। এরপর লিখতে হবে রিমার্কস। তার নীচে ডকুমেন্টস আপলোড করার অপশন রয়েছে। ডকুমেন্টস আপলোড করার পরেই সবশেষে সাবমিট অবজেকশন বাটনে ক্লিক করলেই জমা পড়ে যাবে অভিযোগ। তারপরেই ব্যবস্থা নেবে সরকার।

 

POST A COMMENT
Advertisement