Annapurna Yojana Update: সেপ্টেম্বরেও অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকল না? চেক করুন ৫ বিষয়

ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু এখনও অনেকেই এই টাকাটা পাননি বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে ৫টি জিনিস ঝটপট চেট করে নিন।

Advertisement
সেপ্টেম্বরেও অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকল না? চেক করুন ৫ বিষয় অন্নপূর্ণা যোজনা
হাইলাইটস
  • ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ক্রেডিট হয়েছে
  • এখনও অনেকেই এই টাকাটা পাননি বলে অভিযোগ
  • এমন পরিস্থিতিতে ৫টি জিনিস ঝটপট চেট করে নিন

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ১ কোটি ৫৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন। সেপ্টেম্বরের কিস্তি ঢুকতে শুরু করেছে ১৭ তারিখ থেকে। যদিও মুশকিল হল, এখনও অনেকেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাননি। আর এমন অভিযোগকারী মহিলার সংখ্যা নেহাত কম নয়। এখন প্রশ্ন হল, সেপ্টেম্বরেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকলে কী করবেন? উত্তর হল, এমন পরিস্থিতিতে ৫ গুরুত্বপূর্ণ বিষয় যাচাই বা চেক করে নেওয়া জরুরি। তাই ঝটপট সেই সব বিষয় সম্পর্কে জেনে নিন। 

প্রথমে দেখুন
সবার প্রথমে দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি ঠিক কোন স্তরে রয়েছে। দেখুন তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কি না। কারণ, অ্যাপ্রুভড হওয়ার পরও টাকা পাঠানোর জন্য ডিবিটি স্টেপ রয়েছে। তাই এই স্টেপটা একবার চেক করুন। দেখুন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ঠিক ঠাক দেওয়া রয়েছে তো?  

দ্বিতীয় বিষয়
অনেকেরই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বা জন্মের তারিখের মিল থাকে না। এমন পরিস্থিতিতে টাকা না ঢুকতে পারে। তাই এমন সমস্যা রয়েছে কি না সেটা একবার চেক করুন। নামের বানান থেকে শুরু করে অন্যান্য তথ্যগুলি একবার যাচাই করে নিন। যদি ভুল থাকে, তাহলে দ্রুত ঠিক করে নিন। 

তৃতীয় বিষয়
আরও একবার নিজের আবেদনপত্র খুঁটিয়ে দেখুন। সেখানে নামের বানান, ঠিকানা, বয়স ঠিক দেওয়া রয়েছে কি না দেখুন। এছাড়া আধার কার্ডের নম্বরটা ঠিক দিয়েছেন কি না, সেটাও যাচাই করুন। এই সব ক্ষেত্রে কোনও ভুল থাকলে সমস্যা হতে পারে। টাকা না পেতে পারেন। 

চতুর্থ বিষয়
অনেকেরই আবার অন্নপূর্ণা যোজনার স্টেটাস ফারদার ভেরিফেকশন হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। ধৈর্য ধরুন। কারণ, হয়তো আপনার কোনও তথ্য সম্পর্কে আরও কিছু খোঁজ নিতে চান আধিকারিকরা। তাই এখন ফারদার ভেরিফিকেশন অবস্থায় রয়েছে এটি। 

পঞ্চম বিষয়
একবার ঠিক করে ডিবিটি লিঙ্ক চেক করুন। দেখুন তো ব্যাঙ্কের সঙ্গে ঠিক ঠাক ডিবিটি লিঙ্ক করা আছে কি না। এক্ষেত্রে উমঙ্গ অ্যাপে গিয়ে ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন। এছাড়া এনপিসিআই-এর ওয়েবসাইটে গিয়েও ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন। মাথায় রাখবেন, ডিবিটি লিঙ্ক ঠিক ঠাক না করা থাকলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 

Advertisement

কোথায় অভিযোগ?

এই সব কিছু ঠিক থাকার পরও টাকা না ঢুকলে দ্রুত অভিযোগ করুন সরকারের কাছে। এক্ষেত্রে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর হল ৮২৮২০৮২৮২০। এই নম্বরে সোম থেকে শনি সকাল ৯টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement