Annapurna Yojana New Website: অন্নপূর্ণা যোজনার স্টেটাস দেখার নতুন ওয়েবসাইট লঞ্চ, LINK রইল

অন্নপূর্ণা যোজনার স্টেটাস আর পুরনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। তার জন্য় লঞ্চ হয়েছে নতুন পোর্টাল। তার লিঙ্কটা জানতে চাইলে পড়ুন নিবন্ধটি।

Advertisement
অন্নপূর্ণা যোজনার স্টেটাস দেখার নতুন ওয়েবসাইট লঞ্চ, LINK রইল অন্নপূর্ণার যোজনার নতুন পোর্টাল
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনার স্টেটাস আর পুরনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে না
  • তার জন্য় লঞ্চ হয়েছে নতুন পোর্টাল
  • তার লিঙ্কটা জানতে চাইলে পড়ুন নিবন্ধটি

ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় ১ কোটির বেশি মহিলা টাকা পেয়ে গিয়েছেন। তবে এখনও লক্ষ লক্ষ মহিলার টাকা পাওয়া বাকি। তাঁরা আবেদন করে বসে রয়েছেন, কিন্তু টাকা পাননি। আর এই সব মহিলারা এতদিন নিয়ম করে https://socialregistry.wb.gov.in/-এ গিয়ে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্টেটাস দেখে এসেছেন। কিন্তু এখন আর সেখানে আবেদনকারীর লগ ইন করার কোনও অপশনই দেখা যাচ্ছে না। যার ফলে বিস্তর বিভ্রান্তি তৈরি হয়েছে। 

অনেকেই প্রশ্ন করছেন, তাহলে ঠিক কোথায় দেখা যাবে আবেদন? আদৌ অ্যাপ্লিকেশন স্টেটাস দেখা যাবে? পাওয়া যাবে ৩০০০ টাকা? যদিও এমন পরিস্থিতিতে আশ্বস্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই তাদের তরফে নয়া সাইট সামনে আনা হয়েছে। সেই সাইটে গিয়ে অনায়াসে লগ ইন করে দেখা যাবে অন্নপূর্ণার আবেদনের স্টেটাস। 

কোন সাইট তৈরি হয়েছে? 
আসলে এতদিন  https://socialregistry.wb.gov.in/-এ গিয়ে সিটিজেন্স লগ ইন বলে একটা অপশন দেখা যেত। সেখান থেকেই চেক করা যেত আবেদনের স্টেটাস। যদিও এখন সেই অপশনটা পাওয়া যাচ্ছে না। তাই অনেক আবেদনকারীই চিন্তিত যে ঠিক কোথা থেকে চেক করা যাবে স্টেটাস। 

যদিও এই সমস্যার সমস্যার সমাধা করেছে সরকার। ইতিমধ্যেই সামনে আনা হয়েছে। https://socialsecurity.wb.gov.in/Office/login# সাইটটি। এই পোর্টালে গিয়েই আপনি আবেদনের স্টেটাস চেক করে নিতে পারবেন। আবেদন প্রসেস হয়েছে কি না, আবেদন আন্ডার ইনকোয়ারি রয়েছে কি না, আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না, সব তথ্য এই সাইটেই এখন পাওয়া যাবে বলে খবর মিলছে। 

এখানে কি নতুন আবেদন করা যাবে? 
প্রশাসন সূত্রে খবর, এখনও অনেকেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেনি। তাঁরা এখন অ্যাপ্লিকেশন করতে চায়। আর সেই অ্যাপ্লিকেশন করা যাবে ttps://socialsecurity.wb.gov.in/Office/login#- ওয়েবসাইট থেকে। 

এখনও টাকা পাননি অনেকে
অন্নপূর্ণা যোজনায় ১ অগাস্ট ব্যাঙ্কে ৩০০০ টাকা করে ঢুকে যাবে বলে অনেকেই আশা করেছিলেন। তবে সেই টাকা এখনও অনেকেই পাননি বলে খবর মিলেছে। তাই এই নিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে।

Advertisement

তবে সরকার ইতিমধ্যেই সকলকে আশ্বস্ত করেছে। তারা জানিয়ে দিয়েছে, যেই সব মহিলারা মাসে মাসে ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য, তাঁরা পেয়ে যাবেন। শুধু একটু অপেক্ষা করতে হবে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৩১ অগাস্টের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শেষ হয়ে যাবে। তারপরই যোগ্যরা টাকা পেয়ে যাবেন।
 


 

POST A COMMENT
Advertisement