অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বর পেমেন্ট কবে?অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসের ৩ হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো ১৭ অগাস্ট থেকেই ব্যাঙ্কে ক্রেডিট হচ্ছে টাকা। এতদিনে এক কোটির বেশি মহিলা এই প্রকল্পে টাকা পেয়ে গিয়েছেন। আর যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাঁদের মনে নতুন প্রশ্ন, সেপ্টেম্বর মাসে ঠিক কত তারিখ ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? আর সেই বিষয়টা ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য সরকার।
মাথায় রাখতে হবে, ক্ষমতায় আসার আগেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো বাংলার মসনদে বসার পর ৩ হাজার টাকা করে দিতে অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পে ১ কোটির বেশি মহিলা টাকা পেয়ে গিয়েছেন। তবে এখনও অনেকের অ্যাপ্লাকেশনের যাচাই বাকি। তাঁদের যাচাই হয়ে গেলেই টাকা পরের মাসে টাকা দেওয়া হবে।
আর এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? আর বিষয়টা খোলসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী।
সেপ্টেম্বরে অন্নপূর্ণার টাকা ক্রেডিট হবে কবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের যাচাই হয়ে গিয়েছে, তাঁরা প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে এই প্রকল্পের টাকা।
কীভাবে স্টেটাস চেক করবেন?
মাথায় রাখতে হবে, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের এখনও যাচাই শেষ হয়নি। তাই তাঁরা এই মাসে টাকা পাননি। এমন পরিস্থিতিতে ঠিক কীভাবে চেক করবেন স্টেটাস? এক্ষেত্রে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে Citizen/Family Login সেকশনে যান। তারপর নিজের স্টেটাস চেক করুন। সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।
মাথায় রাখতে হবে, এখনও ১০ জুলাইয়ের পরে আবেদনের যাচাই পুরোপুরি শেষ হয়নি। এই কাজ দ্রুত গতিতে করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এখন দেখার কবে কাজটা শেষ করা যায়। তবে প্রশাসন এইটুকু জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বর মাসে মোটামুটি সব যোগ্যরা টাকা পেয়ে যাবেন।
রিজেক্ট হলে কী করবেন?
স্টেটাস রিজেক্টেড থাকলে প্রথমে কেন রিজেক্ট হয়েছে, সেটা জানতে হবে। তারপর সেই মতো নিতে হবে ব্যবস্থা। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিলের বিরুদ্ধে নতুন করে আবেদন জানাতে পারেন। তাহলে আরও একবার যাচাই করে দেখা হবে বলেই জানা গিয়েছে। সেখানে যদি আপনি যোগ্য বলে প্রমাণিত হন, তাহলে টাকা পেয়ে যাবেন।