Annapurna Yojana News: অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা কবে ঢুকবে? বড় আপডেট

Annapurna Yojana Scheme: অন্নপূর্ণা যোজনার ৩য় কিস্তির ৩০০০ টাকা কবে আসবে? ব্যাঙ্কে টাকা ঢোকা নিয়ে বড় আপডেট। জেনে নিন প্রশাসন সূত্রে কী জানা যাচ্ছে।

Advertisement
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা কবে ঢুকবে? বড় আপডেটব্যাঙ্কে টাকা ঢোকা নিয়ে বড় আপডেট।
হাইলাইটস
  • অন্নপূর্ণা ভাণ্ডারের অগাস্টের কিস্তি কবে ঢুকবে?
  • তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে।
  • নতুন মাসেই পেতে পারেন সুখবর।

Annapurna Yojana Payment Update: অন্নপূর্ণা ভাণ্ডারের অগাস্টের কিস্তি কবে ঢুকবে? এই প্রশ্নই করছেন অনেকে। ইতিমধ্যেই অগাস্টের তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। তবে যাঁদের এখনও টাকা আসেনি, তাঁদেরও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পাশাপাশি যাঁরা নতুন আবেদন করেছেন, তাঁদের কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে। সেটা শেষ হলেই যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রে খবর, অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেই অধিকাংশ ভেরিফায়েড (Verified) মহিলার ডিবিটি (DBT) অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যাঁরা প্রথম ও দ্বিতীয় কিস্তি পেয়েছেন, তাঁদের অনেকেই এ বার তৃতীয় কিস্তির টাকাও পেতে পারেন।

৩য় কিস্তির টাকা কবে ঢুকবে?
অগাস্ট মাস শুরু হলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। তাই অনেকেই একটু চিন্তায় আছেন। তবে প্রশাসনের দাবি, আবেদনপত্র যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রথম কিস্তির ৩,০০০ টাকা গত ৩ জুন থেকে এবং দ্বিতীয় কিস্তির অর্থ ১ জুলাই থেকে ধাপে ধাপে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা পড়েছিল। একইভাবে অগাস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।

এখনও টাকা না এলে কী করবেন?
যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি, তাঁদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বহু আবেদন এখনও 'আন্ডার ভেরিফিকেশন' অবস্থায় রয়েছে। নথি যাচাই সম্পূর্ণ হলেই সেই আবেদনগুলিও অনুমোদন পাবে। তারপরেই টাকা সেন্ড করে দেওয়া হবে।

তাই আবেদনকারীদের নিয়মিত নিজের আবেদনপত্রের স্ট্যাটাস খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সরকারি পোর্টাল বা হেল্পলাইনের সাহায্যও নেওয়া যেতে পারে।

৩০ অগাস্টের মধ্যে যাচাই শেষ করার লক্ষ্য
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ জোরকদমে চলছে। প্রশাসনের লক্ষ্য ৩০ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা। যাঁরা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের প্রত্যেককেই প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, অনেক মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আবার বহু আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সেই কাজ শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
সরকারের ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করে যাঁদের আবেদন পাশ হবে, তাঁরাই প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তাই আবেদন এখনও পাশ না হলেও হতাশ হওয়ার কারণ নেই। যাচাই সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে তাঁদেরও অন্তর্ভুক্ত করা হবে।

অন্নপূর্ণা যোজনা কী?
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, পর্যায়ক্রমে সমস্ত যোগ্য আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে।

প্রশাসনের মতে, অগাস্ট মাস এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার পর আরও বহু নতুন উপভোক্তার নাম এনলিস্টেড হতে পারে। তাই যাঁদের অ্যাপ্লিকেশন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের নিয়মিত আবেদনপত্রের স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে থাকতে হবে।

POST A COMMENT
Advertisement