অন্নপূর্ণা যোজনায় কারা টাকা পাবেন?১০ অগাস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানেই তিনি জানিয়ে দিতেন, অগাস্ট মাসে কারা এই প্রকল্পের টাকা পাবেন, আর কারা পাবেন না। তবে সেই সাংবাদিক সম্মেলন হয়নি। যার ফলে নিরাশ হয়েছেন অনেকে। এখন তাঁদের মনে প্রশ্ন, আদৌ চলতি মাসে টাকা পাওয়া যাবে তো? টাকা পেলেও কারা পাবেন? কারা টাকা পাবেন না? আর এই সব প্রশ্নের উত্তর দেওয়া হল প্রতিবেদনে।
কেন দেরি?
ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা মাসে মাসে মহিলাদের ৩ হাজার টাকা করে দেবে। সেই মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করে দেন। ইতিমধ্যেই জুন এবং জুলাই মাসে এক কোটির বেশি মহিলা ৩ হাজার টাকা করে পেয়ে গিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, জুন মাসে ৫০ লক্ষের মতো মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছিলেন। আর জুলাই মাসে পেয়েছিলেন মোটামুটি ১ কোটি ১৯ লক্ষের বেশি মহিলারা। কিন্তু উল্টোদিকে একটা বড় অংশের মহিলার আবেদন বাতিল হয়ে যায়। যার ফলে শুরু হয় ক্ষোভ বিক্ষোভ। এমন পরিস্থিতিতে ফের শুরু হয় ভেরিফিকেশন। আবেদনকারীদের নাম আন্ডার ইনকুয়েরি রেখে নতুন করে নথি যাচাই হয়। আর এই কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই খবর। যার ফলে চলিত মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা।
কারা টাকা পাবেন?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রথম এবং দ্বিতীয় কিস্তি যাঁরা পেয়েছিলেন, তাঁরা এখনও পাননি। তবে ১৭ অগাস্ট সেই কিস্তির টাকা এঁরাই প্রথম পাবেন। এঁদের ১৭ অগাস্ট টাকা ঢুকে যাওয়া প্রায় নিশ্চিত।
এছাড়া যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, যাঁদের সব নথি ঠিক রয়েছে, যাঁদের অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে, তাঁরাও ১৭ অগাস্ট টাকা পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে।
কাদের টাকা পেতে হবে দেরি?
এই বিষয়টাও মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাঁদের টাকা পেতে সময় লাগতে পারে। কারণ, তাঁদের ভেরিফিকেশন শেষ করা সম্ভব হয়নি। যার ফলে টাকা ঢুকতে কিছুটা দেরি হতে পারে।
কারা পাবেন না?
এই সব ক্ষেত্রে দেওয়া হবে না অন্নপূর্ণার টাকা। এদের আবেদন রিজেক্টেড করা হবে।
সবাই কি ১৭ অগাস্টই টাকা পাবেন?
না, এমনটা একবারেই নয়। সবাই একসঙ্গে ১৭ অগাস্ট টাকা পাবেন না। বরং ১৭ থেকে ৩১ অগাস্টের মধ্যে ধীরে ধীরে টাকা দেওয়া হবে।