Annapurna Yojana Payment Date: অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিমাসে কোন দিন ঢুকবে? সময়টা জেনে নিন

অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিমাসে ঢুকবে কবে? কোন দিন ব্যাঙ্কে হবে ক্রেডিট? কারা টাকা পাবেন? লেটেস্ট আপডেট রইল।

Advertisement
অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিমাসে কোন দিন ঢুকবে? সময়টা জেনে নিনঅন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কবে?
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিমাসে ঢুকবে কবে?
  • কোন দিন ব্যাঙ্কে হবে ক্রেডিট?
  • কারা টাকা পাবেন? লেটেস্ট আপডেট রইল

অগাস্ট মাসে এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। দ্রুত গতিতে চলছে ঝাড়াই ও বাছাইয়ের কাজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে কারা অন্নপূর্ণার ৩ হাজার টাকা পাবেন আর কারা পাবেন না, সেটা বুধবার রাতে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি খোলসা করেছেন, এরপর থেকে মাসের ঠিক কোন সময় থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

অন্নপূর্ণা যোজনা সবাই পাবেন না
রাজ্যের একটা বড় অংশের মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেছেন। তাঁদের মধ্যে একটা অংশ এখনও টাকা পাননি। তাঁদের মনে প্রশ্ন, সকলে টাকা পাবেন কি না! আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সবাই মাসে মাসে ৩ হাজার টাকা পাবেন না। নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। সেই শর্তগুলি পূরণ হলেই পাওয়া যাবে টাকা। এই ঘোষণার পাশাপাশি মাসের কোন দিন টাকাটা ঢুকবে, এই বিষয়টাও খোলসা করা হয়েছে।

মাসের কোন দিন ঢুকবে অন্নপূর্ণার টাকা? 
এই বিষয়টা নিয়ে বিশদ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন, প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণার টাকা। তবে সপ্তাহের কোন দিন টাকা ক্রেডিট হবে, সেটা জানাননি তিনি। তাঁর কথায়, 'এবারে অনেকে টাকা পাবেন। একবারে জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে। প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা।' 

অগাস্টে কবে টাকা পাওয়া যাবে? 
চলতি মাসে ১৭ অগাস্ট টাকা পাওয়া যাবে বলে জানান হয়েছে। ওই দিন থেকে ধীরে ধীরে যোগ্য মহিলারা পেয়ে যাবেন টাকা বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কারা টাকা পাবেন? 
এতদিন এই বিষয়টা নিয়ে মানুষের মনে হাজার প্রশ্ন ছিল। তবে সেটা এবার পরিষ্কার করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের তরফে জানান হয়েছে, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছর, তাঁরা টাকা পাবেন। 

এক্ষেত্রে যাঁদের মাসিক আয় ১০০০ হাজার টাকার থেকে কম রয়েছে, তাঁরা টাকা পাবেন। তবে পরিবারের বছরে আয় ১২ লক্ষ টাকা হলে, এই ৩ হাজার টাকা পাবেন না।

Advertisement

এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও সংস্থায় কর্মরতরা এই টাকা পাবেন না। সরকার বা সরকার পোষিত স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মীর অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে না। স্থায়ী সরকারি চাকরি করলে বা পেনশনাররা এই ৩ হাজার টাকা পাবেন না। 

 

POST A COMMENT
Advertisement