Annapurna Yojana August Payment: অগাস্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন কারা? জেনে নিন আপডেট

অন্নপূর্ণা যোজনায় অগাস্ট মাসে কারা টাকা পাবেন? কারা পাবেন না? আন্ডার ইনকোয়ারিদের ঠিক কী হবে? সব প্রশ্নের উত্তর রইল।

Advertisement
অগাস্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন কারা? জেনে নিন আপডেটঅন্নপূর্ণা যোজনার অগাস্টের টাকা
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনায় অগাস্ট মাসে কারা টাকা পাবেন?
  • কারা পাবেন না?
  • আন্ডার ইনকোয়ারিদের ঠিক কী হবে?

জুলাই মাস শেষের পথে। আসছে আগাস্ট। ঠিক তার আগেই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করে যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের মনে জমা হচ্ছে একটাই প্রশ্ন। তাঁরা জানতে চাইছেন, এই পর্যায়ে কি অন্নপূর্ণার ৩ হাজার টাকা তাঁরা পাবেন? নাকি আবার তাঁদের নিরাশ হতে হবে? আর সেই উত্তরটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে প্রশাসন। তারা জানিয়ে দিয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, তাঁরা নিশ্চিতভাবে ৩০০০ টাকা পাবেন।

অনেকেই আন্ডার ইনকোয়ারি রয়েছেন
বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনা চালু করে। ইতিমধ্যেই দু'বারে এই প্রকল্পের টাকা পেয়েছেন এক কোটির বেশি মহিলা। আবার লক্ষ লক্ষ মহিলা যোগ্য হয়েও টাকা পাননি বলে অভিযোগ। আর যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আবেদন নতুন করে যাচাই শুরু করেছে প্রশাসন। এসব ক্ষেত্রে আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। 

চলছে যাচাই
আন্ডার ইনকোয়ারিতে থাকা মহিলাদের তথ্যের ভেরিফিকেশন চলছে। অনেক ক্ষেত্রেই বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি কর্মীরা। তাঁরা বাড়ি গিয়ে সব দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি নথিপত্র আবার নতুন করে চেক করছেন। 

কারা টাকা পাবেন? 
সূত্রের খবর, আন্ডার ইনকোয়ারিতে থাকা অনেক মহিলার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু এখনও তাদের অ্যাপ্লিকেশন স্টেটাস বদলায়নি। টেকনিক্যাল নানা কারণেই এই সমস্যা হচ্ছে। 

তবে সব নথি ঠিক থাকলে চিন্তার কিছু নেই। ভেরিফিকেশন হয়ে যাওয়া মহিলারা অগাস্ট মাসেই নতুন করে টাকা পেয়ে যাবেন। এছাড়া যাঁরা আগে টাকা পেয়েছেন, তাঁদের অ্যাকাউন্টেও ঢুকে যাবে ৩০০০ টাকা।

কারা পাবেন না টাকা? 
ভেরিফিকেশনের সময় যাঁরা সঠিক নথি দেখাতে পারেননি, ভুল তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 

যাঁদের ভেরিফিকেশন হয়নি...

যাঁদের ভেরিফিকেশন এখনও হয়নি, সমস্যা তাঁদের নিয়েই। তাঁরা ঠিক কবে পাবেন, সেটা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে প্রশাসন সূত্রে খবর, যত দ্রুত সম্ভব আন্ডার ইনকোয়ারিতে থাকা প্রত্যেক মহিলার ভেরিফেকশন শেষ করার কাজ শুরু হয়েছে। এই কাজটা দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তারপর যাঁরা যোগ্য, তাঁরা টাকা পেয়ে যাবেন। 

Advertisement

কতদিন চলবে অন্নপূর্ণার ভেরিফিকেশন? 
জুন মাস থেকে শুরু ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করার সময় দেওয়া হয়েছিল। যতদূর জানা যাচ্ছে, ৩০ অগাস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশনের কাজ। সেই সময়ের মধ্যে যাঁদের যোগ্য হিসেবে ধরা হবে, তাঁরা টাকা পাবেন। আর যাঁরা অযোগ্য হবেন, তাঁদের দেওয়া হবে না টাকা। 

 

POST A COMMENT
Advertisement