App Cab Ambulance: বাইক-গাড়ির মতো মিলবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্সও, কলকাতা-সহ কোথায় কোথায়?

এক ক্লিকেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। শুরু হচ্ছে এই পরিষেবা। প্রযুক্তি-চালিত অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছেন  স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কোথায় কোথায় পাওয়া যাবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স?

Advertisement
বাইক-গাড়ির মতো মিলবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্সও, কলকাতা-সহ কোথায় কোথায়?অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স

হাসপাতালে ভর্তি করতে হলে ঘণ্টার পর ঘণ্টা অ্যাম্বুলেন্স খোঁজার দিন শেষ। দালালদের খপ্পরে পড়ে গাদা গাদা টাকাও খরচ হবে না। জরুরি সময়ে এক ক্লিকেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। শুরু হচ্ছে এই পরিষেবা। প্রযুক্তি-চালিত অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছেন  স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

সোমবার রাজ্য সরকার এই অ্যাপ-ক্যাব প্রকল্প উন্মোচন করেছে। রাজ্যের স্বাস্থ্য বাজেটের এই পরিকল্পনায় অ্যাপ-ভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা, পাঁচটি নতুন মেডিকেল কলেজ, এমবিবিএস ও স্নাতকোত্তর আসনের ব্যাপক বৃদ্ধি এবং সুন্দরবনের জন্য বিশেষ নদী অ্যাম্বুলেন্সের ঘোষণা করা হয়েছে।

প্রযুক্তি-চালিত অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবায় দালালদের নির্মূল করা যাবে। জন্য তৈরি করা হয়েছে, যা হাসপাতাল-সংযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোকে ঘিরে একটি দীর্ঘদিনের অভিযোগ।

কী কী ধরনের অ্যাম্বুলেন্স থাকবে?
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিন ধরনের অ্যাম্বুলেন্স থাকবে – বেসিক, মিডিয়াম এবং আইসিইউ অ্যাম্বুলেন্স। রোগীর পক্ষ থেকে শুধুমাত্র সিস্টেম-জেনারেটেড ভাড়াই দিতে হবে। মনিটর করবে সরকার। এই অ্যাম্বুল্যান্সে জিপিএস ট্র্যাকার থাকবে, ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা নেই। সরাসরি রোগীর সঙ্গে যোগাযোগ হবে অ্যাম্বুল্যান্সের। 

কোন কোন জায়গায় মিলবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা? 
এই পরিষেবা কলকাতা ও বিধাননগর থেকে শুরু হবে। এরপর জেলাজুড়ে চালু হবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স।

কী ভাবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স বুক করা যাবে?
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে গাড়ি-বাইকের মতোই অ্যাম্বুলেন্স বুক করা যাবে। তবে কোনও বেসরকারি সংস্থার হাতে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে না। রাজ্যের নির্দিষ্ট অ্যাপ থাকবে। এতে অ্যাডভান্স লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্ট সহ নানা ধরনের পরিষেবা রয়েছে। কোন ধরনের অ্যাম্বুলেন্স প্রয়োজন, তা অ্যাপের মাধ্যমেই বেছে নিতে হবে। রাজ্যের সমস্ত রেজিস্টার্ড অ্যাম্বুলেন্সই থাকবে এই অ্যাপে। 

কীভাবে কাজ করবে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স?
অ্যাম্বুলেন্স জিপিএস লাগানো থাকবে। যা অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং করা যাবে। বুকিং হবে ডিজিটালি। হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রেখে এই পরিষেবা দেওয়া হবে। যাতে রোগীরা সহজেই অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন। এতে কেউ অসুস্থ হলে পরিবারকে নাজেহাল হতে হবে না। অতিরিক্ত টাকাও গুনতে হবে না।

Advertisement

এছাড়া, সুন্দরবনে নিয়মিত রোগী পরিবহনের জন্য ছয়টি মোটরবোট অ্যাম্বুলেন্স এবং প্রত্যন্ত দ্বীপ এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দু'টি বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল বোট দেওয়া হয়েছে।

POST A COMMENT
Advertisement