আশাকর্মীদের বেতনবৃদ্ধিমাসিক সাম্মানিক বাড়ল রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। নতুন সরকার বাজেটেই তাঁদের সাম্মানিক বাড়ানোর ঘোষণা করেছিল। সেইমতো পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্য সরকার। রাজ্য নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত হল?
সেই নির্দেশিকা অনুসারে, অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় বেড়ে দাঁড়াচ্ছে ৯,৫০০ টাকা। আগামী ১ অগাস্ট, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। আগে তাঁরা ৪,৫০০ টাকা সাম্মানিক পেতেন। এবার থেকে মাসিক অতিরিক্ত ৫,০০০ টাকা বাড়বে। এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা যুক্ত হবে। তাঁদের সর্বমোট মাসিক সাম্মানিক গিয়ে দাঁড়াবে ১৪,০০০ টাকায়।
অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও সাম্মানিক বৃদ্ধি
অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও সাম্মানিক বাড়ছে। তাঁদের অতিরিক্ত সম্মানী বাড়িয়ে ৯,৫৫০ টাকা করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্র ২,২৫০ টাকা দেবে। ফলে তাঁদের মোট মাসিক সম্মানী হবে ১১,৮০০ টাকা। সরকারি এবং বেসরকারি ICDS প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই এই আর্থিক সুবিধা পাবেন।
আশাকর্মীদেরও বেতনবৃদ্ধি
রাজ্যের আশাকর্মীদের মাসিক বেতনও এক লাফে বাড়ানো হয়েছে। আগে তাঁদের বেতন ছিল ৬,২৫০ টাকা। বাজেটে ঘোষণা অনুযায়ী আরও ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অগাস্ট থেকে আশাকর্মীদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াল ১১,২৫০ টাকা।
বেতনবৃদ্ধি করা নিয়ে তাঁরা এতদিন দাবি করছিল। সেই দাবি পূরণ হল। ফলে খুশী আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।