Best Electric Scooter: এক লাখেরও কমে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ২০০ কিমি যাবে Konarc

ভারতে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বাড়ছে। তবে একটু ভাল ই-স্কুটার নিতে গেলে সেই দেড় লাখের উপরে দাম। সেই বিষয়টি মাথায় রেখেই এবার কিছুটা অ্যাফোর্ডেবল মডেল আনল Ather Energy। সংস্থার সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার Ather Konarc এল বাজারে।

Advertisement
এক লাখেরও কমে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ২০০ কিমি যাবে Konarcসবচেয়ে সস্তার মডেল আনল এথার।
হাইলাইটস
  • ভারতে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বাড়ছে।
  • একটু ভাল ই-স্কুটার নিতে গেলে সেই দেড় লাখের উপরে দাম।
  • বিষয়টি মাথায় রেখেই এবার কিছুটা অ্যাফোর্ডেবল মডেল আনল Ather Energy।

ভারতে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বাড়ছে। তবে একটু ভাল ই-স্কুটার নিতে গেলে সেই দেড় লাখের উপরে দাম। সেই বিষয়টি মাথায় রেখেই এবার কিছুটা অ্যাফোর্ডেবল মডেল আনল Ather Energy। সংস্থার সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার Ather Konarc এল বাজারে। সংস্থার আশা, এই স্কুটারই তাদের বিক্রি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ফলে Bajaj Auto, TVS Motor এবং Hero-এর মতো বড় সংস্থার সঙ্গে Ather-এর টক্কর আরও বাড়তে চলেছে। Konarc-এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এর দাম। শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে। ফলে এত দিন যাঁরা বেশি দামের কারণে Ather-এর স্কুটার কিনতে পারেননি, তাঁদের জন্য নতুন মডেলটি দারুণ। অবশ্য অন রোড ১০-২০ হাজার টাকা বেশি দিতে হতে পারে। তা হলেও, অন্য ব্র্যান্ডেড ই-স্কুটারের তুলনায় সস্তাই। 

ছয়টি ভ্যারিয়েন্টে Ather Konarc পাওয়া যাবে
Ather Konarc মোট ছয়টি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এর মধ্যে S Line-এর চারটি ভ্যারিয়েন্ট রয়েছে। বেস মডেলে পাওয়া যাবে ১০০ কিলোমিটার IDC রেঞ্জ। অন্য ভ্যারিয়েন্টগুলিতে রেঞ্জ বাড়িয়ে ১২৫ কিমি, ১৬১ কিমি এবং সর্বোচ্চ ২০০ কিমি করা হয়েছে।

অন্য দিকে, Z Line-এ থাকছে ১২৫ কিমি এবং ১৬১ কিমি IDC রেঞ্জের দু’টি ভ্যারিয়েন্ট। এই সিরিজে আরও বেশি ফিচার থাকায় দামও S Line-এর তুলনায় বেশি হবে।

Konarc বাজারে আসার আগে Ather-এর সবচেয়ে সস্তা মডেল ছিল Rizta। সেটির দাম শুরু হত প্রায় ১.২০ লক্ষ টাকা থেকে। ফলে নতুন মডেলের মাধ্যমে প্রায় ১ লক্ষ টাকার আশপাশের দামের ইলেকট্রিক স্কুটারের বাজারেও ঢুকে পড়ল Ather।

ভারতে স্কুটার বাজারে ইলেকট্রিক মডেলের চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে মোট স্কুটার বিক্রির প্রায় চার ভাগের এক ভাগ ইলেকট্রিক মডেল। Ather-এর সিইও তরুণ মেহতার বক্তব্য, Konarc-এর সব ভ্যারিয়েন্ট বাজারে ঠিকমতো পৌঁছে গেলে সংস্থা দেশের ইলেকট্রিক স্কুটার বাজারের ৮০-৯০ শতাংশ অংশকে টার্গেট করতে পারবে।

Ather-এর দাবি, ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষ টাকা দামের ইলেকট্রিক স্কুটারের বাজারটি অত্যন্ত বড়। দেশের ইলেকট্রিক স্কুটার বিক্রির উল্লেখযোগ্য অংশ এই দামের মধ্যে পড়ে। Konarc সেই জায়গাতেই সরাসরি প্রতিযোগিতা করবে।

Advertisement

পেট্রোল স্কুটারের মতোই দাম
শুধু অন্য ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতা নয়, Ather Konarc-কে সাধারণ পেট্রলচালিত স্কুটারের বিকল্প হিসাবেও তুলে ধরতে চাইছে। সেই কারণেই নতুন স্কুটারটির ডিজাইনে প্রচলিত পেট্রল স্কুটারের পরিচিত চেহারার ছাপ রাখা হয়েছে।

Ather-এর মতে, সাধারণ ক্রেতার কাছে পরিচিত ডিজাইন থাকলে ইলেকট্রিক স্কুটারে বদল করার ক্ষেত্রে দ্বিধা কিছুটা কমতে পারে।

দাম কম হলেও ফিচার্সে পিছিয়ে নেই
Konarc-কে তুলনামূলক কম দামে আনা হলেও প্রযুক্তি ও ফিচারের ক্ষেত্রে Ather কোনও আপস করতে চাইছে না। নতুন স্কুটারে রয়েছে MagicKey, যার মাধ্যমে চাবি ছাড়াই স্কুটার ব্যবহার করা যায়। রয়েছে AutoPop, যার সাহায্যে হাত না লাগিয়েই বুট খোলার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া AirWalk নামে এমন একটি ফিচার রয়েছে, যা স্কুটারটিকে সহজে সরাতে সাহায্য করে। Advanced Electronic Braking System-ও থাকছে। সংস্থার দাবি, এর ফলে সর্বোচ্চ ব্রেকিং ক্ষমতা প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে।

ব্যাটারিতেও বড় বদল
Ather Konarc-এ NMC এবং LFP; দুই ধরনের ব্যাটারি অপশন থাকছে। তুলনামূলক সস্তা মডেলগুলিতে LFP ব্যাটারি ব্যবহার করা হবে।

এখনও Ather-এর ব্যাটারি সেলের একটি বড় অংশ কোরিয়া এবং চিন থেকে আসে। তবে ভবিষ্যতে এই নির্ভরতা কমাতে চাইছে সংস্থা। ভারতীয় ব্যাটারি নির্মাতাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে জানিয়েছেন Ather-এর সহ-প্রতিষ্ঠাতা এবং CTO স্বপনিল জৈন। তাঁর দাবি, স্থানীয় সংস্থাগুলির সঙ্গে কাজের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে।

লাভের দিকেও নজর Ather-এর
দেশে ইলেকট্রিক গাড়ি ও স্কুটারের বাজার যত বড় হচ্ছে, সংস্থাগুলির কাছে লাভের হিসাবও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্থানীয় ভাবে ব্যাটারি সেল সংগ্রহ করতে পারলে Ather-এর উৎপাদন খরচ কমতে পারে। সেই সঙ্গে Konarc-এর EL প্ল্যাটফর্মে তৈরি মডেলগুলিতে সংস্থার লাভের হারও বাড়বে বলে আশা।

Ather-এর সিইওর মতে, আগামী দেড় বছরের মধ্যে Konarc-এর মার্জিন Rizta-এর থেকেও ভাল হতে পারে। অর্থাৎ কম দামের স্কুটার বিক্রি করেও লাভ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।  

POST A COMMENT
Advertisement