Atm Rules Change: ১ এপ্রিল থেকে ATM দিয়ে মাসে কতবার ফ্রিতে তুলতে পারবেন টাকা? নিয়মে বড় বদল

১ এপ্রিল থেকে এটিএম ব্যবহারের নিয়মে বড়সড় বদল আসছে। মূলত নগদ টাকা তোলার সীমা এবং এটিএম ব্যবহারের ফ্রি লিমিটে বড় পরিবর্তন আসছে। এক্ষেত্রে একটি ব্যাঙ্ক প্রতি মাসে বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা বদলাচ্ছে। আবার একটি ব্যাঙ্ক টাকা তোলার ঊর্ধ্বসীমা বা লিমিটে আনছে বদল। অন্যদিকে একটি ব্যাঙ্ক আবার কিউআর কোডের মাধ্যমেও নগদহীন টাকা তোলার সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনছে। 

Advertisement
১ এপ্রিল থেকে ATM দিয়ে মাসে কতবার ফ্রিতে তুলতে পারবেন টাকা? নিয়মে বড় বদলAtm নিয়মে বদল
হাইলাইটস
  • ১ এপ্রিল থেকে এটিএম ব্যবহারের নিয়মে বড়সড় বদল আসছে
  • মূলত নগদ টাকা তোলার সীমা এবং এটিএম ব্যবহারের ফ্রি লিমিটে বড় পরিবর্তন আসছে
  • একটি ব্যাঙ্ক প্রতি মাসে বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা বদলাচ্ছে

১ এপ্রিল থেকে এটিএম ব্যবহারের নিয়মে বড়সড় বদল আসছে। মূলত নগদ টাকা তোলার সীমা এবং এটিএম ব্যবহারের ফ্রি লিমিটে বড় পরিবর্তন আসছে।

এক্ষেত্রে একটি ব্যাঙ্ক প্রতি মাসে বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা বদলাচ্ছে। আবার একটি ব্যাঙ্ক টাকা তোলার ঊর্ধ্বসীমা বা লিমিটে আনছে বদল। অন্যদিকে একটি ব্যাঙ্ক আবার কিউআর কোডের মাধ্যমেও নগদহীন টাকা তোলার সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনছে। 

কী বদল আনছে HDFC ব্যাঙ্ক? 
HDFC ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে বিরাট বদল আনেছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এবার থেকে কিউআর কোড স্ক্যান করে এটিএম থেকে নগদ টাকা তোলা হলেও সেটা প্রতি মাসের ফ্রি ট্রানজাকশনের মধ্যেই ধরা হবে। অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার করলে যা নিয়ম, এক্ষেত্রেও নিয়ম ঠিক একই। এই নিয়ম লাগু হচ্ছে ১ এপ্রিল থেকে। 

আর কী কী বদল আসছে? 
আগে ইউপিআই-এর মাধ্যমে টাকা তুললে, সেটাকে কার্ড ট্রানজেকশন হিসেবে দেখা হতো না। এবার সেই নিয়মে বদল আসছে। ১ এপ্রিল থেকে আপনি ইউপিআই-এর মাধ্যমে টাকা তুললেও সেই ফ্রি ট্রানজেকশনের মধ্যেই ধরা হবে। সেই লিমিট শেষ হয়ে গেলে চার্জ কাটবে ব্যাঙ্ক। 

এক্ষেত্রে প্রতিটি ব্যাঙ্কেরই এটিএম ব্য়বহারের ফ্রি লিমিট থাকে। এখন থেকে ফ্রি লিমিট পেরিয়ে গেলে প্রতিটি ট্রানজেকশনের জন্য ২৩ টাকা প্লাস ট্যাক্স বাড়তি গুনতে হবে। এটাই হল খারাপ খবর। 

এখন ফ্রি লিমিট কত? 
বর্তমানে মেট্রো শহরে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকেরা ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩টি ফ্রি ট্রানজেকশন করতে পারেন। তবে যাঁরা মেট্রো শহরের থাকেন না, তাঁদের জন্য ৫টি ফ্রি ট্রানজেকশন দেওয়া হয়। 

পিএনবি-এর এই নিয়মে পরিবর্তন
এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদেরও এটিএম থেকে টাকা তোলার আপার লিমিট বদলে গেল। ১ এপ্রিল থেকে গ্রাহকেরা নিজের কার্ড অনুযায়ী দিনে ৫০০০০ থেকে ৭৫০০০ হাজার টাকা নগদ তুলতে পারবেন। তার বেশি নয়। 

Advertisement

প্রসঙ্গত, আগে এই ব্যাঙ্কের গ্রাহকেরা মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারতেন। এখন ৫০ থেকে ৭৫ হাজার টাকা তুলতে পারবেন। 

বন্ধন ব্যাঙ্কের নিয়মে বদল
এছাড়া ১ এপ্রিল থেকে বন্ধন ব্যাঙ্কও এটিএম ব্যবহারের নিয়মে বদল এনেছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, ৫টি আর্থিক লেনদেন বিনামূল্যে করতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement