
নতুন Avore EX1 আসছে ভারতের বাজারে। Avore EX Electric Bike: পেট্রোলের যা দাম, তাতে বাইক চালানো মানেই মধ্যবিত্তের পকেটে টান। তার উপর ইথানল নিয়েও অনেকের মনে ধোঁয়াশা। কিন্তু আর চিন্তা নেই। এবার খুব কম খরচেই যাতায়াতের সলিউশন আনল এক স্টার্টআপ সংস্থা। গুজরাতের ই-বাইক প্রস্তুতকারী সংস্থা 'অ্যাভোর' (Avore) বাজারে আনল ৩টি দুর্দান্ত ইলেকট্রিক বাইক। নতুন এই মডেলগুলির নাম Avore EX1, EX2 এবং EX2S। সবচেয়ে অবাক করার বিষয়টি হল, মাত্র ৭৯৯ টাকা দিয়ে আপনি এখনই এই বাইক প্রি-বুক করতে পারবেন(cheap electric motorcycle India)। অর্থাৎ খুব সামান্য টাকা জমা দিয়েই আপনি নিজের স্বপ্নের বাইক আগাম বুক করে রাখতে পারবেন।
যাঁরা সেলস, ডেলিভারির কাজ কিংবা প্রতিদিন অফিস যাতায়াত করেন, তাঁদের জন্য এই বাইক মোটামুটি ভালই হতে পারে। এক ফোঁটা তেলও লাগবে না। সাধারণ ঘরের ১৫ অ্যাম্পিয়ার সকেটে প্লাগ গুঁজেই চার্জ দেওয়া যাবে। মাত্র ২ ঘণ্টার মধ্যে এই বাইকের ব্যাটারি ২০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
সবচেয়ে বড় কথা, একবার ফুল চার্জ দিলেই এই বাইকে ২৬০ কিলোমিটার(260km range e bike) যেতে পারবেন। অর্থাৎ এক চার্জেই প্রায় গোটা সপ্তাহের যাতায়াত সেরে ফেলতে পারবেন। পেট্রোলের পেছনে মাসে হাজার হাজার টাকা না ঢেলে, মাত্র কয়েক টাকার বিদ্যুতেই হয়ে যাবে।

তিনটি ভিন্ন মডেল অপশন পাবেন। এর মধ্যে সবচেয়ে সস্তার মডেল হল Avore EX1। এক্স-শোরুম দাম ১.২৩ লক্ষ টাকা। ৩.২৪ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। ১৬০ কিমি রেঞ্জ। ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিমি স্পিড তুলতে পারে। এরপর একটু বেশি রেঞ্জের মডেল Avore EX2, দাম ১.৪৬ লক্ষ টাকা(electric bike under 1.5 lakh)। ৫ কিলোওয়াট পাওয়ারের ব্যাটারি রয়েছে। ২৫৫ কিমি পর্যন্ত রেঞ্জ পাবেন।
সবশেষে রয়েছে টপ মডেল Avore EX2S। দাম ১.৭০ লক্ষ টাকা। ২৬০ কিমি রেঞ্জের পাশাপাশি ঘণ্টায় ১১৪ কিমি স্পিড পাবেন। ৫টি রাইডিং মোড পাবেন। ড্যাশবোর্ডে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে পাবেন।
যদি কম খরচে পাওয়ারফুল ও বাইকের খোঁজে থাকেন, তবে এটি আপনার উইশলিস্টে রাখতে পারেন। মাত্র ৭৯৯ টাকায় প্রি-বুকিং শুরু হয়েছে। সাধারণ মধ্যবিত্ত মানুষ সহজেই বুক করতে পারবেন। খুব শীঘ্রই ডেলিভারি শুরু হবে। ফলে, এবার পেট্রোল পাম্পের লম্বা লাইন এড়িয়ে ঘরে বসেই নিজের বাইকে চার্জ দিন আর নিশ্চিন্তে ঘুরে বেড়ান।