Ayushman Bharat e-KYC: আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, এই কাজটা না করলে ফ্রিতে চিকিৎসা মিলবে না

আয়ুষ্মান ভারত কার্ড চালু রাখতে চান? পেতে চান বিনামূল্যে হেলথ ইনস্যুরেন্স? তাহলে করে ফেলতে হবে ই-কেওয়াইসি। কীভাবে করবেন? জেনে নিন।

Advertisement
আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, এই কাজটা না করলে ফ্রিতে চিকিৎসা মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত কার্ড চালু রাখতে চান?
  • পেতে চান বিনামূল্যে হেলথ ইনস্যুরেন্স?
  • করে ফেলতে হবে ই-কেওয়াইসি

ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ে গিয়েছে বাংলা। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে হেলথ ইনস্যুরেন্স দিচ্ছে সরকার। তাই এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। অনেকেই ইতিমধ্যে বানিয়ে নিয়েছেন কার্ড।

তবে একটা কথা মাথায় রাখতে হবে, আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম থাকলেও পরিষেবা পেতে একটা বিশেষ কাজ করতে হবে। নইলে মিলবে না টাকা। ভাবছেন সেটা কী? তাহলে শুনুন, এক্ষেত্রে সেরে ফেলতে হবে ই-কেওয়াইসি। এটি করা থাকলেই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্যাল ইনস্যুরেন্স পাওয়া যাবে। নইলে হেলথ ইনস্যুরেন্স মিলবে না বলে জানা যাচ্ছে। 

জরুরি ই-কেওয়াইসি
এতিদনে অনেকেই আয়ুষ্মান ভারতে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন। তবে তারপরও পরিষেবা চালু রাখতে চাইলে একটি কাজ সেরে ফেলতে হবে। আর সেটি হল ই-কেওয়াইসি। এক্ষেত্রে কীভাবে ই-কেওয়াইসি করবেন? সেটা জেনে নিন।

আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি করার নিয়ম-
সবার প্রথমে https://beneficiary.nha.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর দিন। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড দিয়ে লগইন করে ফেলতে হবে। 

এরপর আপনার নামের পাশে স্টেটাস দেখতে পাবেন। সেখানে যদি সবুজ রঙের টিক দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে আপনি ভেরিফায়েড। আপনার ই-কেওয়াইসি ইতিমধ্যেই হয়ে গিয়েছি। এমন পরিস্থিতিতে আপনি অনায়াসে আয়ুষ্মান কার্ড ডাউডলোড করে ফেলতে পারবেন।

তবে যদি দেখেন, নামে পাশে গেরুয়া টিক রয়েছে, তাহলে ধরে নিতে হবে এখনও কেওয়াইসি রয়েছে বাকি। আর যদি লাল টিক থাকে, তাহলে ধরে নিতে হবে কোথাও তথ্যগত ভুলত্রুটি রয়েছে।

এবার যদি ই-কেওয়াইসি করতে হয়, সেক্ষেত্রে ডু ই-কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড অপশনটি বেছে নিতে হবে। 

এরপর আধারের সঙ্গে যোগ থাকা ফোন নম্বরের ওটিপি, ফেস অথেন্টিকেশন বা আঙুলের ছাপ দিয়ে যাচাই করতে হবে। এই কাজটা শেষ করে ফেললেই কেল্লাফতে। হয়ে গেল ই-কেওয়াইসি। এরপর তৈরি হয়ে যাবে কার্ড। এটাই হল ই-কেওয়াইসি করার সবথেকে সহজ পদ্ধতি। 

Advertisement

আন আইডেন্টিফায়েড থাকলে কী করবেন? 
অনেকের স্টেটাস আসতে পারে আনআইডেন্টিফায়েড। সেক্ষেত্রে দ্রুত অনলাইনে নিজের তথ্য চেক করুন। কোথায় ভুল আছে দেখে ঠিক করে নিন। এছাড়া চাইলে এলাকার আশাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করে ফেলতে পারেন। তাঁরাও আপনাকে এই বিষয়ে আপডেট করে ফেলবেন। 

 

 

POST A COMMENT
Advertisement