Ayushman Bharat Scheme: আয়ুষ্মান ভারতে কোন কোন চিকিৎসা হবে ক্যাশলেস? জেনে নিন

শনিবার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, ৬ কোটির বেশি স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহকেরা এখনই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি নতুনভাবে যাঁরা এই প্রকল্পের অংশ হতে চান, তাঁরাও সুযোগ পাবেন। এখন প্রশ্ন হল, এই প্রকল্পে কোন কোন চিকিৎসা মিলবে ক্যাশলেস?

Advertisement
আয়ুষ্মান ভারতে কোন কোন চিকিৎসা হবে ক্যাশলেস? জেনে নিনআয়ুষ্মান ভারত প্রকল্প
হাইলাইটস
  • শনিবার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে
  • এই প্রকল্পে কোন কোন চিকিৎসা মিলবে ক্যাশলেস?

শনিবার আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, ৬ কোটির বেশি স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহকেরা এখনই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি নতুনভাবে যাঁরা এই প্রকল্পের অংশ হতে চান, তাঁরাও সুযোগ পাবেন।  

আর মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখ থেকে এই ঘোষণা শোনার পর থেকেই আয়ুষ্মান কার্ড নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। অনেকেই জানতে চাইছেন, এই কার্ড দিয়ে ঠিক কোন কোন রোগের ক্যাশলেস চিকিৎসা করা যায়। আর সেই প্রশ্নেরই উত্তর রইল এখানে। 

আয়ুষ্মান ভারত কী? 
এটি একটি স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে একটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা করতে পারেন। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা।  

সব হাসপাতালেই কি পাওয়া যাবে? 
না, বিষয়টা ঠিক এমন নয়। বরং যেই সব বেসরকারি হাসপাতালের সঙ্গে এই প্রকল্পের চুক্তি রয়েছে, সেখানেই মেলে বিনামূল্যে পরিষেবা। যদিও ভাল খবর হল, এই প্রকল্পের অধীনস্ত নেটওয়ার্ক হাসপাতালের সংখ্যা অনেক বেশি। এমনকী এই কার্ড থাকলে ভারতের অধিকাংশ রাজ্যের বড় হাসপাতালে চিকিৎসা করা যায়। তাই এই প্রকল্প বর্তমানে এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। 

কী কী চিকিৎসা পাওয়া যায়? 
এই প্রকল্পের অধীনে প্রচুর রোগের চিকিৎসা হয়। মোটামুটি সব বড় অসুখের চিকিৎসাই করা যায় আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে। আর সেগুলি হল-

  • সাধারণ যে কোনও অসুখের চিকিৎসা
  • হার্টের অপারেশন
  • কিডনির চিকিৎসা
  • ক্যান্সারের চিকিৎসা
  • নিউরোসার্জারি
  • মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা
  • প্রায় সব ধরনের জরুরি সার্জারি

এছাড়াও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচও এর মাধ্যমে পাবেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং ডায়গনিস্টিক টেস্টের খরচও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। 

ক্যাশলেশ পরিষেবা
এই কার্ড থাকলে সরকারি এবং চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালে ক্যাশলেস পরিষেবা পাবেন। নিজের পকেট থেকে একটা টাকাও খরচা করতে হবে না। 

তবে ক্যাশলেশ পরিষেবার একটা নির্দিষ্ট লিমিট রয়েছে। এক্ষেত্রে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ সুবিধা পাবে একটি পরিবার। তার বেশি খরচ হলে আর ক্যাশলেস পরিষেবা মিলবে না। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement