বাজারে এল বাজাজের নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০, জানুন দাম ও ফিচার

Bajaj New Avenger Street 220: ভারতীয় বাজারে নতুন ক্রুজার বাইক নিয়ে হাজির হয়েছে বাজাজ অটো। সংস্থা নীরবে লঞ্চ করেছে আপডেটেড Bajaj Avenger Street 220। যারা কম বাজেটের মধ্যে স্টাইলিশ ও আরামদায়ক ক্রুজার মোটরসাইকেল খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে আকর্ষণীয় বিকল্প।

Advertisement
বাজারে এল বাজাজের নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০, জানুন দাম ও ফিচার
হাইলাইটস
  • ভারতীয় বাজারে নতুন ক্রুজার বাইক নিয়ে হাজির হয়েছে বাজাজ অটো।
  • সংস্থা নীরবে লঞ্চ করেছে আপডেটেড Bajaj Avenger Street 220।

ভারতীয় বাজারে নতুন ক্রুজার বাইক নিয়ে হাজির হয়েছে বাজাজ অটো। সংস্থা নীরবে লঞ্চ করেছে আপডেটেড Bajaj Avenger Street 220। যারা কম বাজেটের মধ্যে স্টাইলিশ ও আরামদায়ক ক্রুজার মোটরসাইকেল খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে আকর্ষণীয় বিকল্প।

সম্প্রতি বাজাজ তাদের Bajaj Avenger Street 160 মডেলটি বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট থেকে সেই বাইক সরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গাতেই যুক্ত হয়েছে নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০। যদিও এই লঞ্চ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি সংস্থা।

দাম কত?
নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০-এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১,৩০,১৭৩ টাকা। বাইকটি দুটি রঙে পাওয়া যাচ্ছে-

এবনি ব্ল্যাক
ককটেল রেড ওয়াইন

ডিজাইনের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন না এলেও ক্রুজার চরিত্র বজায় রাখা হয়েছে। উঁচু হ্যান্ডেলবার, সামনের দিকে রাখা ফুটরেস্ট এবং আরামদায়ক রাইডিং পজিশন দীর্ঘ পথের যাত্রাকে আরও স্বচ্ছন্দ করে তুলবে। শহরের রাস্তাতেও সহজে চালানো যাবে বলে দাবি কোম্পানির।

ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০-তে রয়েছে ২২০ সিসির এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এই একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে Bajaj Pulsar 220F-এও।

ইঞ্জিনটি উৎপাদন করে-
১৯ বিএইচপি শক্তি (৮,৫০০ আরপিএম-এ)
১৭ এনএম টর্ক (৭,০০০ আরপিএম-এ)
এর সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

ফিচার ও নিরাপত্তা
বাইকটিতে দেওয়া হয়েছে
টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
৫-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন রিয়ার শক অ্যাবজর্বার
সামনে ২৮০ মিমি ডিস্ক ব্রেক
পিছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক
সিঙ্গেল-চ্যানেল ABS
অ্যালয় হুইল
টিউবলেস টায়ার
অন্যান্য তথ্য
ফুয়েল ট্যাঙ্ক: ১৩ লিটার
ওজন: ১৬০ কেজি
সিটের উচ্চতা: ৭৩৭ মিমি

কম দামে ক্রুজার সেগমেন্টে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দিতে নতুন অ্যাভেঞ্জার স্ট্রিট ২২০-কে বাজাজের অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ বলেই মনে করছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।

 

POST A COMMENT
Advertisement