Bajaj Pulsar N125 ই সেরা ১২৫ সিসির বাইক? কেনার আগে এটা পড়ুন

Bajaj Pulsar N125 কিনবেন ভাবছেন? দাম থেকে মাইলেজ, কেনার আগে জেনে নিন ৫ গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement
Bajaj Pulsar N125 ই সেরা ১২৫ সিসির বাইক? কেনার আগে এটা পড়ুনBajaj Pulsar N125: কেনার আগে যা জানা জরুরি।
হাইলাইটস
  • Bajaj Pulsar N125 কিনবেন ভাবছেন?
  • ১২৫ সিসির মোটরসাইকেলের এখন বেশ ডিম্যান্ড আছে।
  • কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া জরুরি।

Bajaj Pulsar N125 কিনবেন ভাবছেন? দাম থেকে মাইলেজ, কেনার আগে ঠিক যা যা জানা প্রয়োজন, পাবেন এই প্রতিবেদনে। ১২৫ সিসির মোটরসাইকেলের এখন বেশ ডিম্যান্ড আছে। ১০০-১১০ এর তুলনায় বেশি পিকআপ থাকে। অন্যদিকে ১৫০-১৮০ সিসির তুলনায় মাইলেজ বেশি। ফলে বেশ ব্যালেন্সড। এই সেগমেন্টে Bajaj Pulsar N125 ইয়াং জেনারেশনের মধ্যে বেশ পপুলার। নতুন প্ল্যাটফর্মে তৈরি। এর অল্টারনেটিভ বলতে Hero Xtreme 125R এবং TVS Raider 125 আছে। Pulsar N125 এ নতুন ইঞ্জিন, নতুন চ্যাসি এবং স্পোর্টি ডিজাইন পাবেন। তবে কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া জরুরি।

Bajaj Pulsar N125-এর দাম কত?
ভারতের বাজারে Bajaj Pulsar N125 বর্তমানে একটি ভ্যারিয়েন্টে পাবেন। LED Disc Bluetooth সংস্করণের এক্স-শোরুম দাম ৯২,২৭০ টাকা (দিল্লি)। Pulsar সিরিজের মধ্যে এটি অন্যতম সস্তার মডেল। শুধু Pulsar 125-এর দাম এর চেয়ে কম।

কী ইঞ্জিন রয়েছে?
এই মোটরসাইকেলে রয়েছে ১২৪.৫ সিসি এয়ার-কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ rpm-এ ১২ হর্সপাওয়ার শক্তি এবং ৬,০০০ rpm-এ ১১ Nm টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

শহরের রাস্তায় চালানোর জন্য ইঞ্জিনটিকে বিশেষভাবে উপযোগী বলে দাবি করা হচ্ছে। কম গতিতেও মসৃণ পারফরম্যান্স দিতে সক্ষম এই বাইক।

কী কী ফিচার রয়েছে?
ফিচারের তালিকাও বেশ আকর্ষণীয়। Pulsar N125-এ রয়েছে LED হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং কল ও SMS নোটিফিকেশন সুবিধা।

এ ছাড়াও রয়েছে সাইলেন্ট স্টার্ট-স্টপ সিস্টেম। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সাসপেনশনে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক ইউনিট রয়েছে।

কোন কোন রঙে পাওয়া যাবে?
Bajaj Pulsar N125 মোট তিনটি রঙের বিকল্পে বাজারে এসেছে। ওয়াইন রেড-কালো, পার্পল-কালো এবং গ্রে-লাইম গ্রিন রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল। তিনটি রঙের ক্ষেত্রেই দাম একই রাখা হয়েছে।

ওজন কত?
Pulsar N125-এর কার্ব ওজন ১২৫ কেজি। ফলে এটি সেগমেন্টের অন্যতম হালকা মোটরসাইকেল। কম ওজনের কারণে শহরের ভিড় রাস্তায় বাইকটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। দ্রুত দিক পরিবর্তন এবং স্বচ্ছন্দ হ্যান্ডলিংয়ের সুবিধাও পাওয়া যায়।

Advertisement

১২৫ সিসি সেগমেন্টে স্টাইল, প্রযুক্তি এবং পারফরম্যান্সের সমন্বয় খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য Bajaj Pulsar N125 একটি উল্লেখযোগ্য বিকল্প হতে পারে। তবে কেনার আগে নিজের প্রয়োজন এবং বাজেট বুঝে সিদ্ধান্ত নিন।

POST A COMMENT
Advertisement