বনগাঁ-শিয়ালদা লাইনে পরপর দাঁড়িয়ে ট্রেন, স্বাভাবিক হতে কত সময় লাগবে? খোঁজ নিল bangla.aajtak.in

সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বনগাঁ-শিয়ালদা শাখায় বড়সড় ভোগান্তির মুখে যাত্রীরা। সকাল সাড়ে ৮ টার পর থেকেই বিপত্তি বাঁধে গোবরডাঙা স্টেশনে।

Advertisement
বনগাঁ-শিয়ালদা লাইনে পরপর দাঁড়িয়ে ট্রেন, স্বাভাবিক হতে কত সময় লাগবে? খোঁজ নিল bangla.aajtak.inবনগাঁ-শিয়ালদা শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, স্বাভাবিক হতে কত সময় লাগবে?
হাইলাইটস
  • বনগাঁ-শিয়ালদা শাখায় বড়সড় ভোগান্তির মুখে যাত্রীরা।
  • প্রায় এক ঘণ্টা আটকে রইল একাধিক ট্রেন।
  • গোবরডাঙা স্টেশনে একটি পয়েন্টে বিকল হয়েছিল, তাই যত সমস্যা।

সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বনগাঁ-শিয়ালদা শাখায় বড়সড় ভোগান্তির মুখে যাত্রীরা। সকাল সাড়ে ৮ টার পর থেকেই বিপত্তি বাঁধে গোবরডাঙা স্টেশনে। রেলসূত্রে খবর,  গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকল হয়ে যেতেই পরপর দাঁড়িয়ে যায় একাধিক ট্রেন।

৩৩৮২৬ বনগাঁ-শিয়ালদা লোকালে থাকা এক যাত্রী জানান, সকাল ৮টা ৩২-এর বনগাঁ লোকাল গোবরডাঙা স্টেশনে এসে পৌঁছায় প্রায় ১০টা বেজে ১৫ মিনিটে। ঠাকুরনগর স্টেশনে ঢোকার আগে প্রায় একঘণ্টা ট্রেন আটকে ছিল বলে দাবি করেন তিনি। 

এছাড়াও, সকাল ৯টা ৫-এ বনগাঁ থেকে ছাড়া ৩৩৮২৮ বনগাঁ-শিয়ালদা লোকাল বেলা ১০টার পরেও চাঁদপাড়া স্টেশনেই দাঁড়িয়েছিল বলে অভিযোগ।

এছাড়াও, ৩০৩৪৬ বনগাঁ- মাঝেরহাট লোকাল বনগাঁ স্টেশন থেকে ছাড়ার কথা ছিল সকাল ৯টা বেজে ৫০ মিনিটে। কিন্তু সেই ট্রেন প্রায় ৫০ মিনিট দেরিতে ছেড়েছে বলে দাবি করছেন যাত্রীরা। ফলে সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বাড়ল।

কেন সমস্যা হয়েছিল?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি bangla.aajtak.in -কে জানান, "সকালে গোবরডাঙা স্টেশনে একটি পয়েন্টে বিকল হয়েছিল। সেই কারণে এক ঘণ্টার কিছুটা কম সময় সমস্যা হয়েছিল। এখন পয়েন্টের সমস্যা ঠিক করা হয়েছে। ফের ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।" তবে যেহেতু পরপর বেশ কয়েকটি ট্রেন আটকে রয়েছে, তাই বনগাঁ-শিয়ালদা লাইনে পরিষেবা সম্পূর্ণ সময়মাফিক স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

কত সময় লাগতে পারে?

পূর্ব অভিজ্ঞতা বলছে, শিয়ালদা-বনগাঁ শাখায় এমন সমস্যা হলে তার জের বেশ কয়েক ঘণ্টা থাকতে পারে। যদিও সকাল ১০টা ২৮-এর বনগাঁ লোকাল (৩৩৮৩০) বেলা ১১টা বেজে ২০ মিনিটে অশোকনগর রোড স্টেশন পর্যন্ত এসে গিয়েছে। এই ট্রেনটি বর্তমানে প্রায় ১৫ মিনিট লেটে চলছে। ফলে আশা করা হচ্ছে, আগামী আর ১ ঘণ্টার মধ্যেই সব ট্রেনই ওই রুটে সময় চলাচল করতে শুরু করবে।

 

POST A COMMENT
Advertisement