Bank Account: ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টেই বাম্পার সুদ, ৭ থেকে ৮ % রিটার্ন, কীভাবে?

Savings Account: ব্যাঙ্কের গ্রাহকেরা সেভিংস অ্যাকাউন্টে সাধারণত ২-৩ শতাংশ সুদ পেয়ে অভ্যস্ত। তবে কোনও ব্যক্তি চাইলে এই সুদের পরিমাণ হতে পারে ৭-১০ শতাংশ। কীভাবে এই সুবিধা পাবেন?

Advertisement
ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টেই বাম্পার সুদ, ৭ থেকে ৮ % রিটার্ন, কীভাবে? সেভিংস অ্যাকাউন্টেই পাবেন FD-র সুদ, ৭-৮ শতাংশ রিটার্ন
হাইলাইটস
  • প্রায় প্রতিটি ভারতীয় নাগরিকই আজ ব্যাঙ্কিং সুবিধার সঙ্গে যুক্ত হয়েছেন।
  • আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টেও ৭ থেকে ৮ শতাংশ সুদ পাওয়া সম্ভব।
  • এর জন্য ব্যাঙ্কে গিয়ে অটো সুইপ সার্ভিস সুবিধা চালু করে দিতে হবে।

প্রায় প্রতিটি ভারতীয় নাগরিকই আজ ব্যাঙ্কিং সুবিধার সঙ্গে যুক্ত হয়েছেন। বিশেষ করে সরকারি প্রকল্পের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক হওয়ার পর ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে। তবে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা থেকে ২.৫-৩% সুদ পেয়েই সকলে খুশি হন। কারণ, সেভিংস অ্যাকাউন্টে এর থেকে বেশি সুদ পাওয়া যায় না বলে মনে করেন অনেকেই। যদিও বিষয়টি আসলে তা নয়। কোনও সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়েও গ্রাহক ৭ থেকে ৮ শতাংশ রিটার্ন পেতে পারেন।

এর জন্য ব্যাঙ্কে গিয়ে অটো সুইপ সার্ভিস চালু করে দিতে হবে। বেশিরভাগ ব্যাঙ্ক গ্রাহকদের FD-তে ৭ শতাংশের বেশি সুদ অফার করে। তবে সেভিংস অ্যাকাউন্টেও এমন মোটা অঙ্কের সুদ পাওয়া যেতে পারে। ব্যাঙ্কের অটো সুইপ সার্ভিসের মাধ্যমে একাজ করা সম্ভব। এই অপশন চালু করলে ২-৩ শতাংশ থেকে ৭-৮ শতাংশ সুদ পাওয়া সম্ভব। অর্থাৎ ৩ গুণ টাকা পাওয়া সম্ভব। এর জন্য ব্যাঙ্কে গিয়ে অটো সুইপ সার্ভিস চালু করতে বলতে হবে।

বিষয়টি সহজে বুঝুন

ব্যাঙ্কের এই অটো সুইপ সার্ভিস কীভাবে কাজ করে ও একজন অ্যাকাউন্ট হোল্ডার কীভাবে এর সুবিধা পাবেন, দেখে নেওয়া যাক। এই পরিষেবায় সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টেও সুইপ লিমিটের বেশি টাকা থাকলে তখন অটো সুইপ অ্যাক্টিভ হয়ে যায়। অতিরিক্ত টাকা তখন একটি FD-র আমানত হিসেবে কাজ করে এবং গ্রাহক ৭-৮ শতাংশ সুদ পেতে পারেন।

লাভের অঙ্কটা উদাহরণে বুঝুন

ধরে নেওয়া যাক, কোনও গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো সুইপ সার্ভিসের জন্য ৩০ হাজার টাকার লিমিট সেট করেছেন। কিন্তু, অ্যাকাউন্টে জমার পরিমাণ রয়েছে ৯০ হাজার টাকা। সেক্ষেত্রে, অটো সুইপ অ্যাক্টিভ থাকলে অতিরিক্ত ৬০ হাজার টাকা একটি এফডি-তে বদলে যাবে। সেই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারের সমান হারে সুদ পাওয়া যাবে। অন্যদিকে, ৩০ হাজার টাকা যা সেভিংস অ্যাকাউন্টে থাকবে, সেখানে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট হিসেবেই টাকা পাওয়া যাবে। সবচেয়ে বড় সুবিধা হল, FD  হিসেবে সুদ পাওয়া জমানো টাকা যে কোনও সময় তুলেও নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ম্যাচিওরিটির কোনও ঝামেলাই নেই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement