জুন মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কলকাতায় কবে কবে ছুটি?প্রতি মাসেই ব্যাঙ্কগুলি বিশেষ বিশেষ দিনে বন্ধ থাকে। চলতি মাসেও মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে। তবে এই ছুটি কিন্তু দেশজুড়ে নয়। আসলে RBI হলিডে লিস্টে জুন মাসে মোট ১১ দিনের ছুটি রয়েছে। এরমধ্যে শনি-রবি মিলে মোট ৬ দিন দেশজুড়ে ছুটি রয়েছে। এছাড়াও, বাকি ৫ দিন বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিন ছুটি রয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাঙ্কগুলি রাজ্যভিত্তিক ছুটি পালন করবে। তবে, ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং-এর মতো ডিজিটাল পরিষেবাগুলি চালু থাকবে।
জুন মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
১৫ জুন – ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (YMA)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাজা সংক্রান্তি উপলক্ষে একই দিনে ভুবনেশ্বরেও ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৫ জুন – মহররম উপলক্ষে বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ জুন – মহরম উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা (গোটা পশ্চিমবঙ্গ), লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ জুন - সন্ত গুরু কবির জয়ন্তী উপলক্ষে ২৯ জুন শিমলার ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে ।
৩০ জুন – রেমনা নি আঞ্চলিক সরকারি ছুটির কারণে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
RBI-এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার সব ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই কারণেই ৭ জুন, ১৩ জুন, ১৪ জুন, ২১ জুন, ২৭ জুন এবং ২৮ জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে
ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। গ্রাহকরা ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার, বিল পরিশোধ এবং অন্যান্য ডিজিটাল লেনদেন করতে পারবেন।