পশ্চিমবঙ্গে ১১ দিন ব্যাঙ্কে ছুটি বাংলায়অক্টোবরে গান্ধী জয়ন্তী, দুর্গাপুজোর সহ একাধিক কারণে অনেক দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। আর সেই ট্রেন্ড নভেম্বর, ২০২৬-এও থাকবে। কারণ, নভেম্বরে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, গুরু নানক জয়ন্তী রয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু ছুটি রয়েছে। যার ফলে নভেম্বরেও ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই সব দিন ব্যাঙ্কে গেলে টাকা তোলা বা জমা দেওয়া যাবে না। সেই সঙ্গে চেক ক্লিরিয়ান্সও হবে না। তাই ঝটপট জেনে নিন নভেম্বরে ঠিক কোন কোন দিন পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই সব দিন ব্যাঙ্ক এড়িয়ে যান। নইলে সমস্যায় পড়বেন।
নভেম্বরে সারা দেশে কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক?
মাথায় রাখতে হবে, ৮ নভেম্বর হল দীপাবলি বা কালীপুজো। ওই দিন আবার রবিবার। তাই আলাদা করে অনেক রাজ্যেই ছুটি মিলবে না।
২০২৬-এর নভেম্বরে পশ্চিমবঙ্গে কবে কবে বন্ধ ব্যাঙ্ক?
নভেম্বরে পশ্চিমবঙ্গে অনেক দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এক্ষেত্রে রাজ্য সরকার ২০২৬ সালের ছুটির তালিকায় ৯ ও ১০ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে। সেই সঙ্গে ভাইফোঁটার ছুটি রয়েছে। তাই ঝটপট জেনে নিন নভেম্বরে পশ্চিমবঙ্গে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক-
১ নভেম্বর রবিবার ছুটি দিয়েই শুরু হবে মাস।
৮ নভেম্বর রবিবার কালীপুজো রয়েছে। তাই ছুটি।
৯ নভেম্বর সোমবার কালীপুজোর জন্য ব্যাঙ্ক ছুটি থাকতে পারে।
একইভাবে ১০ নভেম্বর মঙ্গলবারও কালীপুজোর জন্য বিশেষ ছুটির সম্ভাবনা রয়েছে। তবে ৯ ও ১০ নভেম্বরের ছুটির ক্ষেত্রে ব্যাঙ্কের নিজস্ব বিজ্ঞপ্তি দেখা প্রয়োজন।
১১ নভেম্বর বুধবার অবশ্য ভাইফোঁটার জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার, তাই ছুটি।
১৫ নভেম্বর রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে।
২২ নভেম্বর রবিবার ছুটি।
২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানক জয়ন্তী হিসেবে ছুটি থাকবে ব্যাঙ্ক।
২৮ নভেম্বর শনিবার হল চতুর্থ শনিবার। তাই ছুটি ব্যাঙ্ক।
২৯ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।
এখানে বলে রাখি, ৯, ১০ নভেম্বর ব্যাঙ্কে যাওয়ার আগে নির্দিষ্ট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। একইভাবে গুরু নানকের জয়ন্তীর ক্ষেত্রেও বিজ্ঞপ্তি দেখে নিন।
কী কী বন্ধ থাকবে? কী থাকবে চালু?
ব্যাঙ্ক বন্ধ থাকায় ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দেওয়া বা টাকা তোলা যাবে না। চেক ক্লিয়ারেন্স, লোন প্রসেসিং সহ অধিকাংশ ব্যাঙ্কের কাজ হবে না। তবে ইউপিআই চলবে। এমনকী ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংও হবে। তাই চিন্তার কিছু নেই।