ব্যাঙ্কে ছুটি অক্টোবর ২০২৬অক্টোবরের দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে। আকাশে ও বাতাসে এখন পুজো পুজো গন্ধ। উৎসবের আমেজে এন্ট্রি নিয়েছে পশ্চিমবঙ্গ। আর এমন পরিস্থিতিতে ২০২৬ সালের অক্টোরের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য ও শহরে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
যদিও এই সব ছুটি কিন্তু সব রাজ্যে নেই। বরং নির্দিষ্ট কিছু রাজ্য ও শহরেই এই সব ছুটি রয়েছে। ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।
১৭ অক্টোবর, শনিবার
এই দিন আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের তৃতীয় শনিবার হওয়ায় দেশের অন্যান্য জায়গায় খোলা থাকবে ব্যাঙ্ক।
১৮ অক্টোবর, রবিবার
এই দিন পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৯ অক্টোবর, সোমবার
ওই দিনটা মহানবমী হিসেবে পালিত হবে। যেই কারণে পশ্চিমবঙ্গ, আগরতলা, আইজল, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, পটনা, রাঁচি এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই সঙ্গে অন্যান্য কিছু রাজ্যেও ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
২০ অক্টোবর, মঙ্গলবার
ওই দিন দশেরা এবং বিজয়দশমী হিসেবে দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে গ্যাংটক ও ইম্ফলে ব্যাঙ্ক ওপেন থাকবে।
২১ অক্টোবর, বুধবার
এই দিন পশ্চিমবঙ্গে পালিত হবে দশমী। সেই দিনটা উপলক্ষ্যে ব্যাঙ্ক থাকবে বন্ধ। এছাড়া আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া স্থানীয় কারণে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
২২ অক্টোবর, বৃহস্পতিবার এবং ২৩ অক্টোবর, শুক্রবার
এই দুই দিন শুধুমাত্র গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সিকিমে দুর্গাপুজা ও স্থানীয় কারণে ছুটি দেওয়া হয়েছে।
২৪ অক্টোবর, শনিবার
এই দিন মাসের চতুর্থ শনিবার। তাই পশ্চিমবঙ্গ সহ সারা দেশের ব্যাঙ্কই বন্ধ থাকবে।
২৫শে অক্টোবর, রবিবার
স্বভাবতই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
২৬শে অক্টোবর, সোমবার
এই দিনটা লক্ষ্মী পুজো ও স্থানীয় কারণে আগরতলা, চণ্ডীগড়, জম্মু, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯শে অক্টোবর, বৃহস্পতিবার
এই দিনটা আবার করভা চৌথ উপলক্ষে শুধুমাত্র শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই হল ছুটির তালিকা। তাই এই সব দিনগুলি মাথায় রেখেই ব্যাঙ্কে যান।
কোন কোন পরিষেবা চলবে?