April Bank Holidays 2026: গুড ফাইড্রে থেকে নববর্ষ, এপ্রিলে রাজ্যে কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? মিলিয়ে নিন ছুটির লিস্ট

April 2026 Holiday List: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির তালিকা অনুসারে, এই মাসে গুড ফ্রাইডে, ডঃ আম্বেদকর জয়ন্তী, বাংলা নববর্ষ এবং বিহুর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, যা ছুটির উপর প্রভাব ফেলবে। আপনি যদি ২০২৬ সালের এপ্রিলে ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে থাকেন, তবে এই খবরটি জানা অত্যন্ত জরুরি।

Advertisement
 গুড ফাইড্রে থেকে নববর্ষ, এপ্রিলে রাজ্যে কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? মিলিয়ে নিন ছুটির লিস্টজেনে নিন সারা এপ্রিল মাসে কতদিন ছুটি ব্যাঙ্ক

Bank Holidays April 2026 Update: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এপ্রিল ২০২৬-এর জন্য ব্যাঙ্ক ছুটির আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে। এই মাসে বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক উৎসবের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনও রয়েছে, যার ফলে ব্যাঙ্কগুলো বেশ কয়েকদিন বন্ধ  থাকবে। সেইসঙ্গে, এই মাসেই গুড ফ্রাইডে এবং ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলিও রয়েছে। সেই কারণে গ্রাহকদের তাদের ব্যাঙ্কিং কাজের বিষয়গুলি আগে থেকেই পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই দিনগুলিতে শাখাগুলো বন্ধ থাকবে। তবে, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা যথারীতি চালু থাকবে।

১ এপ্রিল দেশজুড়ে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে
এপ্রিল মাস শুরু হবে ব্যাঙ্ক ছুটির মধ্য দিয়ে। 'ক্লোজিং অফ ইয়ারলি অ্যাকাউন্ট' উপলক্ষে ২০২৬ সালের ১ল এপ্রিল, বুধবার, সারাদেশের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। এটি একটি বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি, যেদিন ব্যাঙ্ক  কর্মচারীরা বিগত অর্থবছরের হিসাব বন্ধ করে থাকেন।

২০২৬ সালের এপ্রিল মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা

  • ১ এপ্রিল বুধবার    বার্ষিক হিসাব বন্ধ করা হবে সারা ভারত জুড়ে।
  • ২ এপ্রিল বৃহস্পতিবারমন্ডি বৃহস্পতিবার উপলক্ষে    লখনউ, কানপুর, তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩ এপ্রিল    শুক্রবার    গুড ফাইড্রে উপলক্ষে দেশের    বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ এপ্রিল    মঙ্গলবার    আম্বেদকর জয়ন্তী , বৈশাখী এবং তামিল নূববর্ষ উপলক্ষে    প্রায় সমগ্র ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ , হিমাচল দিবস ও বিহু উপলক্ষে কলকাতা, গুয়াহাটি, কেরল ও হিমাচলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ এপ্রিল    বৃহস্পতিবার বিহু উৎসবের জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ এপ্রিল    সোমবার    বাসভ জয়ন্তী ও অক্ষয় তৃতীয়ার জন্য কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২১ এপ্রিল    মঙ্গলবার    গারিয়া পুজোর জন্য    ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।

সপ্তাহান্তের ছুটি

  • রবিবার- ৫, ১২, ১৯, ২৬ এপ্রিল
  • দ্বিতীয় শনিবার    ১১ এপ্রিল
  • চতুর্থ শনিবার    ২৫ এপ্রিল

ডিজিটাল ব্যাঙ্কিং অব্যাহত থাকবে
ব্যাঙ্ক  বন্ধ থাকা সত্ত্বেও ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ এবং ইউপিআই পরিষেবা চালু থাকবে। এটিএম থেকেও নগদ টাকা তোলা যাবে, তবে ছুটির আগেই টাকা তুলে নেওয়া ভালো।

গুরুত্বপূর্ণ পরামর্শ
যেহেতু পরপর অনেকগুলো ছুটি রয়েছে, তাই আপনার জরুরি ব্যাঙ্কিং কাজগুলো আগে থেকেই সেরে ফেলুন এবং ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনার শহরের ছুটির দিনগুলো নিশ্চিত করে নিন।

POST A COMMENT
Advertisement