Bank Holiday August: অগাস্টে মোট ১৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে দেখুন পুরো তালিকা

সেই তালিকা অনুযায়ী অগাস্টে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে রাখুন যে ব্যাঙ্কের এই ছুটিগুলির মধ্যে স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমার মতো বড় উৎসব-পার্বনের পাশাপাশি সপ্তাহান্ত অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ শনিবারও সামিল আছে।

Advertisement
অগাস্টে মোট ১৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে দেখুন পুরো তালিকাব্যাঙ্কের ছুটি অগাস্টে
হাইলাইটস
  • RBI ইতিমধ্যেই ২০২৬ সালের অগাস্টে ব্যাঙ্কের ছুটির তালিকা সামনে এনেছে।

প্রতিমাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্ক হলিডে বা ব্যাঙ্কের ছুটি (Bank holidays) নিয়ে তালিকা প্রকাশ করে। RBI ইতিমধ্যেই ২০২৬ সালের অগাস্টে ব্যাঙ্কের ছুটির তালিকা সামনে এনেছে। সেই তালিকা অনুযায়ী অগাস্টে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে রাখুন যে ব্যাঙ্কের এই ছুটিগুলির মধ্যে স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমার মতো বড় উৎসব-পার্বনের পাশাপাশি সপ্তাহান্ত অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ শনিবারও সামিল আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই কিংবা অ্যাক্সিস ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে। 

অগাস্টে সাপ্তাহিক ছুটির দিন
২০২৬ সালে অগাস্ট মাসে সাতটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। ২, ৯, ১৬ এবং ৩০ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ৮ ও ২২ অগাস্ট যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২০২৬ সালের অগাস্ট মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

২ অগাস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৪ অগাস্ট (মঙ্গলবার):কের পুজো উপলক্ষ্যে শুধুমাত্র আগরতলাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৮ অগাস্ট (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজড়ে ব্যাঙ্ক বন্ধ। 

৯ অগাস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি হওয়ায় দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক। 

১৩ অগাস্ট (বৃহস্পতিবার):দেশপ্রেমিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে। 

১৫ অগাস্ট (শনিবার): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৬ অগাস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৯ অগাস্ট (বুধবার): মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর জয়ন্তীর কারণে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।

২২ অগাস্ট (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২৩ অগাস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অগাস্ট (মঙ্গলবার):মিলাদ-উন-নবী/প্রথম ওনাম উপলক্ষে কোচি, তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  

২৬ অগাস্ট (বুধবার): ইদে মিলাদ/তিরুভোনাম উপলক্ষে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, ভোপাল সহ অনেক বড় শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

Advertisement

২৮ অগাস্ট (শুক্রবার): রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন এবং শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৩০ অগাস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

ব্যাঙ্ক বন্ধ থাকার সময় এই কাজগুলো ব্যাহত হবে
১) চেক ক্লিয়ালেন্স হতে দেরি হবে। 
২) ডিমান্ড ড্রাফট, পাসবুক আপডেট করা।
৩) নগদ টাকা জমা ও টাকা বের করা (ব্রাঞ্চের মাধ্যমে)
৪) লোন সংক্রান্ত অফলাইন কাজ। 

ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু 
এই মাসে ব্যাঙ্কে এতগুলো ছুটি থাকা সত্ত্বেও নেট ব্যাঙ্কিং ২৪x৭ উপলব্ধ। ব্যাঙ্ক বন্ধ থাকলে গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই, আইএমপিএস এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারেন। নগদ টাকা তোলার জন্য আপনি এটিএম ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। যে কোনও সমস্যার জন্য আপনি ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। 

POST A COMMENT
Advertisement