Bank Holidays In December 2026: ডিসেম্বরে ১৯ দিন ব্যাঙ্ক বন্ধ, বাংলায় কতদিন ছুটি থাকবে? দেখে নিন তালিকা

December Bank Holiday: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ডিসেম্বর ২০২৬-এর জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। ডিসেম্বরের ৩১ দিনের মধ্যে ব্যাঙ্কগুলি মোট ১৯ দিন বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে রয়েছে ব্রত ও উৎসব, সেইসঙ্গে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এই ব্যাঙ্ক ছুটির দিনগুলি রাজ্যভেদে ভিন্ন। ডিসেম্বরে কোথায় এবং কখন ব্যাঙ্ক বন্ধ থাকবে, চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
ডিসেম্বরে ১৯ দিন ব্যাঙ্ক বন্ধ, বাংলায় কতদিন  ছুটি থাকবে? দেখে নিন তালিকাদেখে নিন ডিসেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকা

December Banks Closed: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) প্রতি মাস শুরুর আগে ব্যাঙ্ক ছুটির  তালিকা প্রকাশ করে। RBI   ডিসেম্বর ২০২৬-এর জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। আপনি যদি ডিসেম্বর ২০২৬-এ কোনও গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক-সম্পর্কিত কাজ সম্পন্ন করতে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে প্রথমে ছুটির তালিকাটি দেখে নিতে ভুলবেন না। ৩১ দিনের ডিসেম্বর মাসে ব্যাঙ্কগুলো মোট ১৯ দিন বন্ধ থাকবে।

এই ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে রবিবার, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং অন্যান্য ছুটির দিন। সব রাজ্যে ব্যাঙ্ক ছুটির দিনগুলো একই রকম নয়। ব্রত, উৎসব এবং বিশেষ উপলক্ষ্যের ওপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক ছুটির দিনগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ডিসেম্বরে কোথায় এবং কখন ব্যাঙ্ক বন্ধ থাকবে তা আপনি এখানে জানতে পারবেন। ডিসেম্বর ২০২৬-এ, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অর্থাৎ ১২ ডিসেম্বর এবং ২৬  ডিসেম্বর ব্যাঙ্ক  বন্ধ থাকবে। এছাড়াও, রবিবার হিসেবে ৬ ডিসেম্বর, ১৩ ডিসেম্বর, ২০ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।


ডিসেম্বরে ব্যাঙ্কগুলো কত দিন বন্ধ থাকবে?
নভেম্বরেও দীর্ঘ ব্যাঙ্ক ছুটি ছিল এবং এখন ডিসেম্বরেও প্রথম সপ্তাহ থেকে ছুটি শুরু হবে। এই মাসে, সারাদেশে সমস্ত রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ডিসেম্বরে রবিবার পড়ছে ৬, ১৩, ২০ এবং ২৭ তারিখে। ১২ ডিসেম্বর দ্বিতীয় শনিবার হওয়ায় এবং ২৬  ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া, বড়দিন উপলক্ষে ২৫  ডিসেম্বর সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিছু রাজ্যে স্থানীয় উৎসব এবং বিশেষ উপলক্ষ্যে অতিরিক্ত ছুটিও দেওয়া হবে।

ডিসেম্বর ২০২৬-এর সাপ্তাহিক ছুটির তালিকা

  • ৬ ডিসেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ১২ ডিসেম্বর: দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
  • ১৩ ডিসেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ২০ ডিসেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ২৬ ডিসেম্বর: চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
  • ২৭ ডিসেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)

২০২৬ সালের ডিসেম্বরে ব্যাঙ্কগুলো কবে কবে বন্ধ থাকবে?

 

ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন এই কাজগুলো প্রাভাবিত হতে পাকরে
ব্যাঙ্ক  ছুটির দিনগুলোতে, চেক ক্লিয়ারিং, পাসবুক এন্ট্রি, ডিমান্ড ড্রাফট এবং অন্যান্য কাউন্টার পরিষেবা বন্ধ থাকবে। তাই, আপনার যদি কোনও জরুরি অফলাইন ব্যাঙ্কিং কাজ থাকে, তাহলে এই ছুটির আগে ব্যঙ্কে যান।
এই কাজগুলিতে সমস্যা হতে পারে-
১. চেক ক্লিয়ারিং-এ বিলম্ব
২. নগদ জমা এবং উত্তোলন (ব্রাঞ্চের মাধ্যমে)
৩. ডিমান্ড ড্রাফট, পাসবুক আপডেট
৪. অফলাইন ঋণ-সম্পর্কিত কাজ

Advertisement

ব্যাঙ্ক  বন্ধ থাকলেও ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে
আপনার শহরের ব্যাঙ্কগুলো বন্ধ থাকলেও যদি আপনার আর্থিক লেনদেন করার প্রয়োজন হয়, তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ব্যাঙ্ক  ছুটির দিনগুলোতেও ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। নেট ব্যাঙ্কিং 24X7  উপলব্ধ। ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই (UPI), আইএমপিএস (IMPS) এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন। আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইন কাজ সম্পন্ন করতে পারেন। আপনিATM  ব্যবহার করে নগদ টাকা তুলতে পারেন। এছাড়াও আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। যেকোনA সমস্যার জন্য, আপনি ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

POST A COMMENT
Advertisement