অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ কবে? অক্টোবর মানেই উৎসবের মরসুম। বাঙালি এখন দুর্গাপুজোয় আনন্দে ভেসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চলছে কেনাকাটা। রূপচর্চাও শুরু হয়ে গিয়েছে। তবে এই মাসে হাজার ভালর মধ্যে একটু খারাপ খবরও রয়েছে। এই মাসে কার্যত অর্ধেক দিনই বন্ধ থাকছে ব্যাঙ্ক। খোলা থাকবে মাত্র ১৫ দিন। তাই এই মাসে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে ছুটির দিনগুলি বাদ দিয়েই যেতে হবে। নইলে ব্যাঙ্কে গিয়েও কোনও কাজ হবে না। নিরাশ হয়ে ফিরতে হবে।
ইতিমধ্যেই অক্টোবর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা সামনে চলে এসেছে। ২ অক্টোবর ছুটি কাটিয়ে ফেলেছে ব্যাঙ্কগুলি। এরপর আর কোন কোন দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে? ঝটপট জেনে নিন। সেই মতো ব্যাঙ্কে যান। নইলে কাজ না করেই ফিরতে হবে।
অক্টোবরে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি?
এই হল ছুটির হিসেব। তবে এর বাইরেও মাসের সব রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক খোলা থাকবে না। তাই এই সব দিনগুলির কথা মাথায় রেখেই ব্যাঙ্কে যান। নইলে কোনও কাজ হবে না।
প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ?
কিছুদিন ধরেই গুঞ্জন যে এবার প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। এমনকী এই মর্মে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এমন পরিস্থিতিতে অবশ্য মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। তারা সাফ জানিয়ে দিয়েছে, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে, এমন কোনও নির্দেশ এখনও দেওয়া। এমন কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই যেই নির্দেশের ছবি ভাইরাল হয়েছে, সেটা একবারে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।