Bardhokyo Bidhoba Bhata Application: বয়স্ক, বিধবাদের মাসে ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য, কীভাবে নতুন আবেদন? জানুন

রাজ্যে নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেইমতো এই তিন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধি করা হয়েছে। অগাস্টের ১ তারিখ থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে।

Advertisement
 বয়স্ক, বিধবাদের মাসে ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য, কীভাবে নতুন আবেদন? জানুন১ অগাস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকছে টাকা

রাজ্যে নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেইমতো এই তিন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধি করা হয়েছে। অগাস্টের ১ তারিখ থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় তিনটি পেনশন প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ১ অগাস্ট, ২০২৬ থেকে এই নতুন ভাতা কার্যকর হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিনটি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাচ্ছেন। তার মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে যাঁরা এখনও আবেদন করে উঠতে পারেন নি, তাঁদের জন্য কী উপায়? 

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতার নতুন করে আবেদন কীভাবে?
অগাস্টের ১ তারিখ থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে।  এই ভাতার জন্য নতুন আবেদন কীভাবে করবেন, কারা যোগ্য, কী কী নথি লাগবে, অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি, পেমেন্ট আপডেট এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিন এখানে। 

জানা যাচ্ছে, এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই এই প্রকল্পে। আপাতত অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শোনা যাচ্ছে, আগামী ‘জনকল্যাণ শিবির’-এ নতুন আবেদনপত্র দেওয়া হবে। যাঁরা বাকি রয়েছেন সেই সময় আবেদন করে নিতে পারবেন। জনকল্যাণ শিবিরে ফর্ম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়ার সুযোগ মিলবে এবং সরকারি কর্মীরা আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তা করবেন। খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

জরুরি তথ্য
এই প্রকল্পে আবেদন করতে সাধারণ আবেদনকারীর ন্যূনতম বয়স ৬০ বছর হতে হবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৫৫ বছর। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত ১০ বছর রাজ্যে বসবাসের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের কপি জমা দিতে হবে। প্রশাসন সূত্রে খবর, সরকারের তরফে নতুন আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
 

POST A COMMENT
Advertisement