Pulsar থেকে Glamour, 125 সিসির সেগমেন্টে সেরা এই ৭ বাইক

ভারতের ১২৫ সিসি বাইকের বাজারে Honda Shine 125, TVS Raider 125, Pulsar N125, Hero Xtreme 125R, Pulsar 125, Glamour 125 ও KTM 125 Duke বেশ জনপ্রিয়। সেই সেগমেন্টে সেরা বাইক কোনটি? আসুন দেখে নেওয়া যাক।

Advertisement
Pulsar থেকে Glamour, 125 সিসির সেগমেন্টে সেরা এই ৭ বাইকআসুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাতটি ১২৫ সিসি বাইক।
হাইলাইটস
  • ভারতে ১২৫ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের ভালই কাটতি আছে।
  •  গত কয়েক বছরে এই সেগমেন্টে বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
  • ১০০ সিসি বাইকের তুলনায় বেশি শক্তিশালী ইঞ্জিন, উন্নত ফিচার এবং ভাল রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন।

ভারতে ১২৫ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের ভালই কাটতি আছে। গত কয়েক বছরে এই সেগমেন্টে বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কারণ খুব সহজ। ১০০ সিসি বাইকের তুলনায় বেশি শক্তিশালী ইঞ্জিন, উন্নত ফিচার এবং ভাল রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। এদিকে ১৫০ সিসির মতো অতটাও পেট্রোল খরচ হবে না। এই সেগমেন্টের বেশিরভাগ বাইকই ভাল মাইলেজ দেয়। ফলে রোজকার যাতায়াতের জন্য এগুলি নিঃসন্দেহে বেশ ভাল। আসুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাতটি ১২৫ সিসি বাইক।

১. Honda Shine 125
১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে অন্যতম হোন্ডা শাইন। মসৃণ ইঞ্জিন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং ভালো মাইলেজের জন্য এই বাইকের জনপ্রিয়তা দীর্ঘদিনের।

২. TVS Raider 125
স্পোর্টি ডিজাইন এবং আধুনিক ফিচারের জন্য তরুণদের মধ্যে টিভিএস রাইডার যথেষ্ট জনপ্রিয়। ডিজিটাল ডিসপ্লে, একাধিক রাইডিং মোড এবং শক্তিশালী পারফরম্যান্স এই বাইকের অন্যতম আকর্ষণ।

৩. Bajaj Pulsar N125
পালসার সিরিজের এই মডেলটি স্টাইলিশ লুক এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত। শহরের রাস্তায় যেমন স্বচ্ছন্দ, তেমনই দীর্ঘ পথেও ভালো অভিজ্ঞতা দেয়।

৪. Hero Xtreme 125R
স্পোর্টি কমিউটার সেগমেন্টে হিরোর এই বাইকটি দ্রুত জনপ্রিয় হয়েছে। আকর্ষণীয় ডিজাইন, এলইডি লাইট এবং উন্নত সাসপেনশন সিস্টেম এটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করেছে।

৫. Bajaj Pulsar 125
কম দামে পালসারের অভিজ্ঞতা পেতে চাইলে এই মডেলটি একটি ভালো বিকল্প। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি বাইকটি যথেষ্ট আরামদায়ক।

৬. Hero Glamour 125
হিরো গ্ল্যামার দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে পরিচিত নাম। উন্নত মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে বহু ক্রেতার প্রথম পছন্দ এই বাইক।

৭. KTM 125 Duke
যাঁরা প্রিমিয়াম ১২৫ সিসি বাইক খুঁজছেন, তাঁদের জন্য KTM 125 ডিউক অন্যতম সেরা অপশন। স্পোর্টি ডিজাইন, উন্নত হার্ডওয়্যার এবং শক্তিশালী পারফরম্যান্স এই বাইকের মূল USP।

কোন বাইকটি কিনবেন?
যদি বেশি মাইলেজ চান, তবে হোন্ডা শাইন বা হিরো গ্ল্যামার ভাল অপশন। স্পোর্টি লুক এবং আধুনিক ফিচার চাইলে টিভিএস রাইডার 125 বা হিরো এক্সট্রিম 125R বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে যাঁরা একটু বেশি শৌখিন, প্রিমিয়াম বাইক, হাই পিকআপ চান, তাঁদের জন্য KTM 125 Duke এখনও সেগমেন্টের সেরা বাইক। নিজের বাজেট, ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী সঠিক মডেলটি বেছে নিন।

Advertisement

POST A COMMENT
Advertisement