15,000 টাকার মধ্যে সেরা ৫ Android Smartphone এগুলি

15,000 টাকা Budget-এ Top 5 Smartphones কোনগুলি? সেই List পাবেন এই প্রতিবেদনে। কারও চাই বড় Battery। কারও চাই ভাল কোয়ালিটির Camera। কেউ আবার ফোনে Gaming করতে চান। মজার বিষয় হল, এখন এই দামের মধ্যেও বেশ ভাল ভাল অপশন রয়েছে।

Advertisement
15,000 টাকার মধ্যে সেরা ৫ Android Smartphone এগুলি
হাইলাইটস
  • 15,000 টাকা Budget-এ Top 5 Smartphones কোনগুলি?
  • এই দামের মধ্যেও বেশ ভাল ভাল অপশন রয়েছে।
  • দেখে নেওয়া যাক, এই বাজেটে Top 5 Smartphones কোনগুলি।

15,000 টাকা Budget-এ Top 5 Smartphones কোনগুলি? সেই List পাবেন এই প্রতিবেদনে। কারও চাই বড় Battery। কারও চাই ভাল কোয়ালিটির Camera। কেউ আবার ফোনে Gaming করতে চান। মজার বিষয় হল, এখন এই দামের মধ্যেও বেশ ভাল ভাল অপশন রয়েছে। 5G সাপোর্ট, বড় ব্যাটারি, ভাল Refresh Rate-এর Display এবং মোটামুটি ভাল ক্যামেরা পেয়ে যাবেন। তবে শুধু বেশি মেগাপিক্সেল বা বড় ব্যাটারি দেখেই ফোন কেনা ঠিক নয়। প্রসেসর, সফ্‌টওয়্যার আপডেট এবং স্টোরেজের দিকেও নজর দেওয়া জরুরি। আসুন, দেখে নেওয়া যাক, এই বাজেটে Top 5 Smartphones কোনগুলি।

১. Poco M7 Pro 5G
Poco M7 Pro 5G এই বাজেটে বেশ ভাল। ৫জি সাপোর্ট এবং ভাল ডিসপ্লে রয়েছে। যাঁরা নিয়মিত ফোনে ভিডিয়ো দেখেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটেন বা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্য এটি ভাল অপশন বলা যেতে পারে। দাম প্রায় ১৪,৯৯৯ টাকা।

২. Motorola Moto G45 5G
Motorola Moto G45 5G-এর দাম প্রায় ১০,৯৯৭ টাকা থেকে শুরু। তুলনামূলক কম বাজেট যাঁদের, তাঁদের জন্য় ভাল অপশন।কম বাজেটে 5G ফোন চাইলে এটি বেশ ভাল। তবে কেনার আগে RAM, স্টোরেজ এবং ওয়ারেন্টি চেক করে নিন।

৩.Samsung Galaxy A16 5G
যাঁরা একটু ব্র্যান্ড ভ্যালু চান, তাঁরা Samsung Galaxy A16 5G নিতে পারেন। দাম প্রায় ১২,৭৯৬ টাকা। স্যামসাংয়ের ফোন পছন্দ হলে এটি উইশলিস্টে রাখতে পারেন। অনেকে বলেন স্যামসাংয়ের ফোন ক'দিন পর স্লো হয়ে যায়। সেটি ভুল ধারণা। রেগুলার পুরনো ছবি-ভিডিও ডিলিট করলে এবং cache ক্লিয়ার করলে এই সমস্যা হবে না। 

৪. iQOO Z11 Lite 5G
iQOO Z11 Lite 5G-র দাম প্রায় ১৪,৯৯৯ টাকা। ১২০ হার্ট্‌জ ডিসপ্লে এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যাঁরা একবার চার্জ দিয়ে সারাদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাঁদের জন্য বেশ ভাল অপশন বলা যেতে পারে।

৫. Infinix Note 50x 5G+
Infinix Note 50x 5G+-এর দাম প্রায় ১৩,৪৯৯ টাকা। যাঁরা কম বাজেটের মধ্যে 5G ফোন খুঁজছেন, তাঁদের জন্য ভাল অপশন।  

Advertisement

স্মার্টফোন কেনার আগে একটি বিষয় অবশ্যই মাখায় রাখুন। যদি ফোনে প্রচুর ছবি, ভিডিও রাখতে চান, সেক্ষেত্রে বেশি স্টোরেজ অপশন নেবেন। আর যদি ব্যাকআপ নেওয়ার জন্য ক্লাউড/ড্রাইভ থাকে, অথবা কম্পিউটার থাকে, তাহলে বেশি স্টোরেজের পিছনে খরচ করার কোনও মানে হয় না। আরও একটি বিষয় মাথায় রাখুন, অনলাইন ও অফলাইন দোকানে দাম এবং অফার আলাদা হতে পারে। তাই দোকানে কিনলে মডেলের দাম অনলাইনে চেক করে নিন। আর অনলাইনে কেনার আগে পারলে একবার দোকানেও চেক করে নিন। সেক্ষেত্রে ৫০০-১,০০০ টাকা সস্তায় ফোন পেয়ে যেতে পারেন।   

POST A COMMENT
Advertisement